1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় মেডিকেল অফিসার ডাঃ আদিলের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় মেডিকেল অফিসার ডাঃ আদিলের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ২৭৬ বার

মোঃ জাহিদ হোসেন, লালমনিরহাট:
লালমনিরহাটের আদিতমারী উপজেলার বুড়িরবাজারে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় এক সড়ক দুর্ঘটনায় আদিতমারী উপজেলা হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ এএফএম গোলাম আম্বিয়া আদিল(এমবিবিএস) মৃত্যু হয়েছে। লালমনিরহাটের পাটগ্রাম মহাসড়কের বুড়িরবাজারে ইজিবাইক মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাঁর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। পথচারিরা তাঁকে উদ্ধার করে আদিতমারী সরকারি হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।
নিহত ডাঃ আদিল একই উপজেলার খাতাপাড়া গ্রামের মৃত আমজাদ আলীর পুত্র। তিনি আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হিসেবে কমর্রত ছিলেন। উচ্চতর ডিগ্রীর নিতে বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজে ডিপুটেশনে অধ্যায়নরত আছে। মাত্র ২ বছর আগে বিয়ে করে ছিল। লালমনিরহাটের সিভিল সার্জন ডাঃ নিমূলেন্দ্র রায় জানান,মেধাবী এই চিকিৎসক ৩৩তম বিসিএসের মাধ্যমে চিকিৎসক হিসেবে আদিতমারীতে কর্মরত ছিলেন। তার অকাল মৃত্যু তাঁর সাবেক কর্মস্থল আদিতমারী উপজেলা ও খাতা পাড়ায় পরিচিত ও স্বজন মহলে শোকের ছাঁয়া নেমে এসেছে। তাঁর লাশ আদিতমারী হাসপাতাল চত্বরে রয়েছে। এ ব্যাপারে আদিতমারী থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অাদিতমারী থানা পুলিশ জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net