ঢাকা   ০৩:৫৩:৫৭ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

লালমাইয়ে নতুন ইউএনও’র যোগদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৪১২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জিয়াউর রহমান ঃ

কুমিল্লার লালমাই উপজেলার নতুন ইউএনও (উপজেলা নির্বাহী অফিসার) হিসেবে যোগ দিয়েছেন নজরুল ইসলাম ।
এই উপলক্ষে আজ সোমবার উপজেলার ইউএনও কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক এর সভাপতিত্বে বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গত ৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নজরুল ইসলাম কে এই উপজেলার নতুন ইউএনও হিসেবে পদায়ন করা হয়। আজ সোমবার তিনি কর্মস্থলে যোগদান করেন।

নজরুল ইসলাম ২৮তম বিসিএস প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে মন্ত্রণালয়ে যোগদান করে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন।

নতুন কর্মস্থলে যোগদান করে ইউএনও নজরুল ইসলাম বলেন, মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি সহ বহু জ্ঞানী-গুণীর জন্মস্থান লালমাই উপজেলায় এই উপজেলায় যোগদান করে ইউএনও হিসেবে নিজেকে ধন্য মনে করছি। সরকারি সেবা জনগণের দোরগোড়ায় দ্রুত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে উপজেলা প্রশাসন। স্থানীয় বিশিষ্টজনদের পরামর্শ ও বিদায়ী ইউএনও কে এম ইয়াসির আরাফাত এর পরামর্শ এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ সব শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে সন্ত্রাস, মাদক ও দুর্নীতি হটিয়ে লালমাই উপজেলা একটি আলোকিত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। সবার সহযোগিতা পেলে লালমাই হবে দেশের সেরা উন্নত ও সমৃদ্ধ উপজেলা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি