ঢাকা   ১২:৫৮:১৯ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০ সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৫ আসামী গ্রেফতার নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক

শরণখোলায় করোনায় আক্রান্ত আওয়ামীলীগ নেতার মৃত্যু!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ৭১৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নইন আবু নাঈমঃ
বাগেরহাটের শরণখোলায় প্রথমবারের মত আবুল কাসেম খলিফা(৫৫) নামে করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। তিনি
উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি ও উত্তর কদমতলা গ্রামের আঃ রহিম খলিফা’র পুত্র।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফরিদা ইয়ামিন জানান, জ্বরে আক্রান্ত হয়ে আবুল কাসেম খলিফা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে গত এক সপ্তাহ পূর্বে নমুনা দিলে তা পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করা হলে গত রোববার দুপুরে তার করোনা রিপোর্ট পজেটিভ আসে।
রায়েন্দা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জালাল আহমেদ রুমী জানান, আজ (সোমবার) বিকাল ৫.৫০ মিঃ সময় তিনি উপজেলার শ্রমিকলীগ নেতা আবুল কাসেম খলিফা নিজ বাড়ীতে আইসোলেশনে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। এছাড়া দীর্ঘদিন ধরে তিনি ডায়েবেটিস ও টাইফয়েড জ্বরে ভুগছিলেন।
শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ আজমল হোসেন মুক্তা, জাতীয় শ্রমিক লীগের সভাপতি মেজবাহ উদ্দীন খোকন, রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক ও উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আবুল কাসেম খলিফার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি