1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থীর অভাবনীয় সাফল্য  শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে মানবিক ফাউন্ডেশন mm ঈদগাঁও গোমাতলী সড়ক বানের পানিতে ধ্বসে পড়েছে, পরিদর্শনে ইউএনও  ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র  রামগড়ে দূর্যোগে ক্ষতিগ্রস্ত ১৬৪ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ খুটাখালীতে অসহায় ও হত দরিদ্রদের পাশে তরুণ চেয়ারম্যান প্রার্থী রিহাবুল আলম খুটাখালীতে ফুলছড়ি বঙ্গদিয়ায় ভাঙছে বেড়িবাঁধ, আতঙ্কে কৃষক!

সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৩৩৮ বার

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কাশিয়ানীতে উচ্ছেদ অভিযানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে অবৈধ দখলদারদের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন অনলাইন নিউজ পোর্টাল ‘কাশিয়ানী নিউজ ২৪ ডটকম এর সম্পাদক পরশ উজির (৩৭)। রোববার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা সদরের সন্ধ্যা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ওই সাংবাদিক বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

সাংবাদিক পরশ উজির বলেন, কাশিয়ানী সদরের সন্ধ্যা বাজার এলাকায় কুঠির খাল দখলমুক্ত করতে উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করছিল। আমি খবর পেয়ে পেশাগত দায়িত্ব পালন করতে ঘটনাস্থলে গিয়ে উচ্ছেদ অভিযানের ছবি তুলি। এ সময় আলী আজম শিকদার (লিটন) নামে এক অবৈধ দখলকারী আমার ওপর চড়াও হয়ে ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এক পর্যায় তার সাথে আরো কয়েকজন দখলকারী সংঘবদ্ধ হয়ে আমার শার্টের কলার ধরে টান দেয় এবং সাংবাদিক তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

পরে অন্যান্য সাংবাদিকরা এগিয়ে আসলে তাদের উপরও চড়াও হয় ওই দখলকারীরা। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুঁটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ, ওসি মোঃ আজিজুর রহমানসহ দায়িত্বরত পুলিশ সদস্যরা। তাঁরা সাংবাদিক লাঞ্ছিতের ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে পরিবেশ শান্ত করেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান বলেন, আমি ওই সাংবাদিকের অভিযোগ পেয়েছি। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net