ঢাকা   ০২:০৮:২৫ পিএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভায় কুমিল্লায় আন্তর্জাতিক রেডিওলজি দিবস পালি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময়

সুন্দরবনের অভ্যন্তরে পুলিশের অভিযান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ৩৪১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নইন আবু নাঈমঃ
সুন্দরবনের অভ্যন্তরে বিভিন্ন ধরনের বন আইন বিরোধী অপরাধ দমনে পুলিশী অভিযান শুরু করেছে বাগেরহাটের শরণখোলা থানা পুলিশ। পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী শুক্রবার (১০জুন) বিকেল থেকে পুলিশের দুটি দল বনের বিভিন্ন অপরাধপ্রবন এলাকায় এ অভিযান শুরু করেন।শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, পুলিশ মহা পরিদর্শকের নির্দেশে সুন্দরবনের অভ্যন্তরে বনদস্যু, কিটনাশক প্রয়োগে বিভিন্ন প্রজাতির মাছ শিকার, বন্যপ্রাণী শিকারসহ সকল প্রকার বন অপরাধ দমনে পূর্ব-সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিস থেকে আনুষ্ঠানিকভাবে অভিযান শুরু হয়। ১০জন পুলিশ সদস্যের সমন্বয়ে দুটি দলে ২০জন পুলিশ সদস্য অভিযান কার্যক্রম পরিচালনা করছে।মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলামের নেতৃত্বে একটি দল বনের ভোলা এলাকায় এবং শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসির) নেতৃত্বে বনের সুপতি এলাকায় অভিযান চলমান রয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি