1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সুন্দরবনের বিষ দস্যুদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান শুরু - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

সুন্দরবনের বিষ দস্যুদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান শুরু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ৩৩১ বার

নইন আবু নাঈমঃ
সুন্দরবনের বিষ দস্যুদের দমনে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। শুক্রবার সকালে মোংলার বনবিভাগের ফুয়েল জেটি থেকে এ অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্বে রয়েছেন বাগেরহাট জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়। সাথে রয়েছে মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার আসিফ ইকবাল, মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী, ওসি (তদন্ত) তুহিন মন্ডলসহ থানার অন্যান্য অফিসার ও পুলিশ সদস্যরা। সুন্দরবন কেন্দ্রীক অপরাধকে ঘিরে বিশেষ এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, সুন্দরবনকে আমরা সেই রকম একটি সুন্দরবন রুপান্তরিত করবো, যেটি অর্থনৈতিক কর্মকান্ড থেকে শুরু করে সমস্ত কর্মকান্ডের কেন্দ্র বিন্দু হবে। সেটি করতে গেলে শুধু সুন্দরবনে বিষ প্রয়োগকারীদের বিরুদ্ধে নয়, যারা বনদস্যুতা করে, বাঘ-হরিণ শিকার করে তাদের প্রতি আমাদের কঠিন নিষ্ঠুরতা থাকবে। তাদের সবার প্রতি আমাদের একটাই কথা থাকবে তোমরা ভালোর পথে ফিরে আসো, নয়তো তোমাদের কষ্ট ভোগ করতে হবে। তিনি আরো বলেন, স্থানীয় সাংসদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার নিজেই সুন্দরবনকে টেককেয়ার করেন। এছাড়া আইজিপি ও ডিআইজি মহোদয়ও চাইছেন সুন্দরবনকে আমরা বসবাস উপযোগী ও ট্যুরিস্ট উপযোগী করে তুলি। এছাড়া সিডর, আইলা, ফনি ও আম্পানসহ সকল দুযোর্গ থেকেই সুন্দরবন আমাদেরকে মায়ের মত আগলে রাখে, তাই এ বনটাকে সুরক্ষা দেয়াই আমাদের প্রধান উদ্দেশ্য।
সকল ধরণের অপরাধ দমনে সাগর-সুন্দরবনে অভিযানের ক্ষেত্রে পুলিশের সক্ষমতার বিষয়েও তিনি বলেন, বর্তমান সক্ষমতা যা আছে, আমরা তা নিয়ে শুরু করছি। প্রয়োজনে আধুনিক ও দ্রæতগামী নৌযান ভাড়া করবো। অভিযানের প্রয়োজনীয় জলযান সংগ্রহ ও অবকাঠামো নিমার্ণের পরিকল্পনা তৈরি করবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net