1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্কুলের রাস্তা ও জলাধার বন্ধ করে অবৈধ বাড়ী নির্মানে বাঁধা দিয়েছে পূর্ব দেবপুর গ্রামবাসী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

স্কুলের রাস্তা ও জলাধার বন্ধ করে অবৈধ বাড়ী নির্মানে বাঁধা দিয়েছে পূর্ব দেবপুর গ্রামবাসী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৬৮৬ বার

মফস্বল সাংবাদদাতা:-ফেনী জেলার ছাগলনাইয়া থানার অন্তর্গত মহামায়া ইউনিয়নে অবস্থিত পূর্ব দেবপুর হাইস্কুল ও প্রাইমারী স্কুল। স্কুলের পূর্ব পাশে অবস্থিত বিজিবি ক্যাম্পসহ বিশাল সোসাইটির হাজার খানেক লোকের শতবছর থেকে উক্ত পথে যাতায়াত এবং জলাধার চালু রয়েছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাহুল হায়দার চৌধুরী ও মহামায়া ইউনিয়ন চেয়ারম্যান গরীব শাহ চৌধুরী সরেজমিন পরিদর্শন করে অদূর ভবিষ্যতে কালভার্ট ও রাস্তা তৈরীর নির্দেশ দিয়ে গেলেও তার তোয়াক্কা না করেই বেলাল মোল্লা রাতারাতি রাস্তা ও জলাধার এর মাঝখানে বেইজ ঢালাই দিয়ে পাক্কা পিলার নির্মান করে চলেছে।
আজ সকালে এলাকাবাসী সরেজমিন পরিদর্শন করে উক্ত কাজে বাঁধা দিয়ে ইউনিয়ন চেয়ারম্যানকে অবহিত করলে তিনি বাবুল ধোয়াধারকে পাঠিয়ে রাস্তা ও জলাধার ছেড়ে দিতে নির্দেশ দেন।
উল্লেখ্য সরকারের নির্দেশনা থাকলেও ইউনিয়ন অফিস থেকে ভবন নির্মাণের কোন প্লান না নিয়েই বেলাল মোল্লা তার বাড়ীর স্থাপনা নির্মাণের কাজ শুরু করে আইনের অবজ্ঞা করেছেন।
বাড়ীর মূখে মুরগীর ফার্ম দিয়ে উক্ত বেলাল মোল্লা স্কুলগামী ছেলে-মেয়েদের মধ্যে ভাইরাস ছড়ানোর মত মারাত্মক অপরাধ সৃজন করে যাচ্ছেন বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।
মহামায়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল হাই মাষ্টারের পূর্বপুরুষগণ উক্ত রাস্তা এবং জলাধারের জন্য তাদের জমি এওয়াজ বদল করার সময় যে ৬ হাত জমি রাস্তা এবং জলাধারের জন্য দিয়ে গেছেন কমপক্ষে তা অবমুক্ত করে কালভার্ট ও রাস্তা নির্মাণ করে দেয়ার জন্য মাননীয় সংসদ সদস্য শিরিন আক্তার, উপজেলা চেয়ারম্যান মেজবাহুল হায়দার চৌধুরী ও মহামায়া ইউনিয়ন চেয়ারম্যান গরীব শাহ চৌধুরীর কাছে এলাকাবাসী আকুল আবেদন জানিয়েছেন।
নাহয় বরাবরই এই রাস্তা এবং জলাধার নিয়ে ঝগড়া থেকে মারাত্মক রক্তক্ষয়ী সংঘর্ষে রুপ নিতে পারে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net