1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্কুল ছাত্রকে নির্যাতন ও মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে বিচারকের গাড়িচালকের বিরুদ্ধে নালিতাবাড়ীতে মানব বন্ধন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জীবনের সর্বাবস্থায় রাসূলুল্লাহ (সা.) এঁর ‍সুন্নাহ অনুসরণ করতে হবে’ : মুফতি জসিমুদ্দীন তিন বছরেও আওয়ামীলীগের হামলার বিচার পাননি যুবদল নেতা ফিরোজ নবীনগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল লাকসামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে হাজারো মানুষের ঢল মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি হরমুজ প্রণালী চালুর আলোচনা: তেলের দাম ২ শতাংশ কমেছে চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান 

স্কুল ছাত্রকে নির্যাতন ও মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে বিচারকের গাড়িচালকের বিরুদ্ধে নালিতাবাড়ীতে মানব বন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৩৪০ বার

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি :
শেরপুর জজ আদালতের বিচারকের গাড়ি চালক আব্দুল বাতেন কর্তৃক দশম শ্রেণির স্কুলশিক্ষার্থী আলমাছকে চোর সাব্যস্ত করে নির্যাতনের প্রতিবাদে ও বাতেনের শাস্তির দাবীতে মানব বন্ধন করেছেন কয়েক’শ এলাকাবাসী।
শনিবার (২৫ জুলাই) বেলা এগারোটায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পশ্চিম সমশ্চুড়া বাজারে এলাকাবাসীর আয়োজনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় বাসিন্দা আজগর আলীর সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, প্রতিরোধযোদ্ধা মতিউর রহমান, নির্যাতনের প্রত্যক্ষদর্শী বাবুল মিয়া, স্কুল শিক্ষক রেজাউল করিম, হাবিবুর রহমান, রবিউল ইসলাম প্রমুখ। মানব বন্ধনে একাত্মতা প্রকাশ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী আজাদ মিয়া।
মানব বন্ধনে বক্তারা বলেন, সমশ্চুড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আলমাছ গত ২২ জুলাই বুধবার সকালে নিজের চাষ করা কাঁকরোল নিয়ে ঝিনাইগাতির হলদিগ্রাম বাজারে পাইকারী বিক্রি করতে যায়। এসময় পূর্ব বিরোধের জের ধরে ওই গ্রামের বাসিন্দা ও শেরপুর জজ আদালতের গাড়িচালক আব্দুল বাতেন কাঁকরোল বিক্রিত টাকা তার ভাইয়ের দোকান থেকে চুরি হওয়া টাকা বলে চোর স্যাব্যস্ত করে হাত বেঁধে মধ্যযুগীয় কায়দার বেধড়ক মারধর করে। পরে বাতেন থানা পুলিশ ডেকে আলমাছকে চোর বলে ধরিয়ে দেয়। আমরা এর তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচার দাবী করছি। একই সঙ্গে গাড়িচালক বাতেনের কঠোর শাস্তি দাবী করছি।
তারা আরও বলেন, বিচারকের গাড়িচালক হওয়ার সুবাদে বাতেন এলাকায় ত্রাস ও নির্যাতনের রাজত্ব কায়েম করেছে। যেনতেন বিষয়ে সে মানুষের সাথে বিবাদে জড়িয়ে পড়ে এবং মিথ্যা মামলায় হয়রাণী করে। কিছুদিন আগে বন বিভাগের পাহাড়ি জমি দখল করে পাহাড় কাটার অপরাধে তার বিরুদ্ধে বন বিভাগ মামলা করে। এমতাবস্থায় গাড়িচালক বাতেনের হাত থেকে এলাকাবাসীকে বাঁচাতে প্রশাসন ও সরকারের সুদৃষ্টি কামনা করেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net