1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্বাধীনতার ৪৯ বছর পর বিদ্যুৎ গেলো গর্জনিয়ার মরিচ্যাচরে - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্বাধীনতার ৪৯ বছর পর বিদ্যুৎ গেলো গর্জনিয়ার মরিচ্যাচরে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ৩০৯ বার

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ স্বাধীন হয়েছে ৪৯ বছর। যারা প্রবীন তারা অনেকেই বিদ্যুৎ কি তা চিনে না, জানেনা। চেরাগ বা আগুনের মশাল ব্যবহার করে যাদের জীবন জীবিকা। এমন একটি গ্রাম রামুর গর্জনিয়ার মরিচ্যাচর। যে গ্রামটি বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে ।
গত কাল বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় এই লাইন চালু করা হয়।
রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মরিচ্যাচর গ্রামে প্রধানমন্ত্রীর শতভাগ বিদ্যুতায়নের অংশ হিসাবে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ এর আওতায় বিদ্যুৎ সুবিধা পেলো গ্রামবাসী। স্বাধীনতার ৪৯ বছর পর গ্রামবাসি বিদ্যুতের আলোই আলোকিত করলো গ্রামটি।
গ্রাম সর্দার প্রধান মোঃ ইউনুস জানান, স্বাধীনতার পর থেকে শুধু শুনে এসেছি বিদ্যুৎ আসার কথা কিন্তু বিগত দিনের কোন নেতা আমাদেও বিদ্যুৎ সুবিধা দিতে পারেনি । বর্তমান সাংসদ সাইমুম সরওয়ার কমলের আন্তরিকতায় ও বর্তমান গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের আন্তরিক প্রচেষ্টায় আজ আমরা বিদ্যুৎতের আলোই আলোকিত।
মরিচ্যাচর গ্রামের বাসিন্দা মোজাম্মেল এমপি সাইমুম সরওয়ার কমল এমপি, গর্জনিয়া ইউনিয় পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম ও এলাকার কৃতিসন্তান সাংবাদিক নেজাম উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের আন্তরিকতাপূর্ণ সহযোগিতায় অন্ধকার একটি এলাকা আলোকিত হয়েছে বলেও জানান মোজাম্মেল।
বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির কক্সবাজারের মহাব্যবস্থাপক (জিএম) আকতারুজ্জামান লস্কর জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা মতে শতভাগ বিদ্যুতায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কোন গ্রাম বিদ্যুৎবিহীন থাকবেনা। সে জন্য তাদের টিম প্রতিনিয়ত বিদ্যুৎ সেবায় কাজ করে যাচ্ছে।
গর্জনিয়া ইউনিয়ন পরিষদ চেয়াম্যান সৈয়দ নজরুল ইসলাম জানান, গর্জনিয়াতে শতভাগ বিদ্যুতায়নের জন্য তিনিসহ পরিষদবর্গ আন্তরিকতার সাথে কাজ করছে। অধিকাংশ গ্রাম বিদ্যুতায়নের আওতায় এসেছে।
চেয়াম্যান সৈয়দ নজরুল ইসলাম আশা করছেন, যেসব এলাকা এখনো বিদ্যুতায়নের আওতায় আসেনি সেসব এলাকায় দ্রুত বিদ্যুৎ সংযোগ স্থাপন হবে। এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে কথা বলেছেন।
আজকে একটি গ্রাম আলোকিত করার জন্য পল্লী বিদ্যুতের সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানান তিনি।
সেই সাথে সামগ্রিক বিষয়ে সহযোগিতা করায় গর্জনিয়ার প্রথম সিভিল ইঞ্জিনিয়ার মৃত নুরুল হাকিমের ছোট ছেলে সাংবাদিক নেজাম উদ্দিনকেও ধন্যবাদ জ্ঞাপন করেন চেয়ারম্যান নজরুল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net