1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাতিয়ায় বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে স্বেচ্ছাসেবক লীগ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি

হাতিয়ায় বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে স্বেচ্ছাসেবক লীগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ৩৬৩ বার

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি : “লাগাও গাছ, বাচাঁও দেশ শেখ হাসিনার নির্দেশ” এই শ্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। বৃহস্পতিবার সকালে নোয়াখালীর হাতিয়া উপজেলা পরিষদ শহিদ মিনার থেকে এ কর্মসূচী উদ্বোধন করা হয়।

বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহি উদ্দিন মুহিন। এসময় উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ধর্ম সম্পাদক আব্দুল মুকিত, প্রচার সম্পাদক মো: ফয়সাল, ত্রান ও দূর্যোগ সম্পাদক আকরাম হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা আল মামুন বাটু, আয়াত উল্যাহ ও জিল্লুর রহমান রাসেল।

এ উপলক্ষ্যে সকাল থেকে স্বেচ্ছাসেবক লীগ কর্মীরা উপজেলা শহিদ মিনার, হাতিয়া থানা ও দ্বীপ সরকারী কলেজ মাঠে বিভিন্ন প্রজাতীর প্রায় দুই শতাধীক গাছ রোপন করেন।

এ ব্যাপারে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহি উদ্দিন মুহিন জানান, প্রধানমন্ত্রী সম্প্রতি প্রতিজন কর্মীকে তিনটি করে গাছ লাগানোর নির্দেশ দিয়ে ছিলেন। সে নির্দেশ মোতাবেক এ কর্মসূচী পালন করা হয়। আজ উপজেলা পর্যায়ে পালন করা হয়েছে পর্যায়ক্রমে ইউনিয়ন ভিত্তিক তা পালন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net