1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হেফাজতে ইসলামের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র বরদাশত করা হবে নাঃ আল্লামা শাহ আহমদ শফী - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের নিখোঁজ সৌরভকে  উদ্ধার করেছে ঈদগাঁও থানা পুলিশ  চরমোন্তাজে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার গণমাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিত হলে অনেক সমস্যার সমাধান হবে: তথ্যমন্ত্রী

হেফাজতে ইসলামের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র বরদাশত করা হবে নাঃ আল্লামা শাহ আহমদ শফী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ২৭৭ বার

হযরত রাসুলে কারিম সা.-এর শান-মান, সাহাবায়ে কিরামের আজমতসহ ইসলামের ইজ্জত-সম্মান ও প্রাধান্য সুরক্ষায় হেফাজতে ইসলামের আত্মপ্রকাশ। জাতির এক ক্রান্তিলগ্নে দেশের নাস্তিক্যবাদী অপশক্তি যখন প্রকাশ্যভাবে আল্লাহ ও তাঁর রাসূল সা. এবং ইসলামের বিভিন্ন মৌলিক বিষয়াবলীর সুস্পষ্ট বিদ্রোহ ঘোষণা করে, অপমানকর বক্তব্য প্রদান করে, তখই হেফাজতে ইসলাম এসবের বিরুদ্ধে গর্জে উঠে। দেশের কোটি কোটি মানুষের ঈমান-আকিদা ও ইসলামী মূল্যবোধ সুরক্ষায় রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দেয়। আবারও যদি কেউ আল্লাহ ও তাঁর রাসূল সা.,সাহাবায়ে কিরাম তথা ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে হেফাজতে ইসলাম পুনরায় গর্জে উঠবে বলে হুশিয়াঁরি দেন সংগঠনটির আমির আল্লামা শাহ আহমদ শফী।
তিনি বলেন, হেফাজত কোনো রাজনৈতিক দল নয়। সরকারের পক্ষের কিংবা বিপক্ষের শক্তি নয়। পরিতাপের বিষয় হচ্ছে। একটি চক্র হেফাজতকে বিরোধী দলের ভূমিকায় নিয়ে যেতে চায়। যা হেফাজতের লক্ষ্য উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক।
নাস্তিক্যবাদী অপশক্তি প্রকাশ্যভাবে হেফাজতে ইসলামের মোকাবিলা করতে পারবে না বলেও এসময় তিনি মন্তব্য করেন।
আজ সোমবার (৭ জুলাই ২০২০) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি আরো বলেন, ইসলাম বিরোধী ওই অপশক্তি প্রকাশ্য মোকাবিলায় ব্যর্থ হয়ে ইদানিং পেছনের দরজায় হামলা করছে বলে মনে হয়। হেফাজতের ভেতরে ঘাপটি মেরে বসে থাকা এবং হেফাজতের কোন স্তরের কমিটিতে না থাকা একটি সিন্ডিকেট জ্ঞাতে-অজ্ঞাতে আজ নাস্তিক্যবাদীর খেলনায় পরিণত হয়েছে। তারা হেফাজতে ইসলাম, হেফাজতের শুরু থেকে সংশ্লিস্ট ত্যাগী নেতৃবৃন্দ, আমার ও আমার ছেলের বিরুদ্ধে সিন্ডিকেডেড জঘন্য কুতসা ও অপপ্রচারে লিপ্ত রয়েছে।
তারা ভেতর থেকে এসব অপপ্রচার করে হেফাজতে ইসলামকে দুর্বল করতে চায়, সংগঠনটির ইমেজ নষ্ট করতে চায় এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা বলেও তিনি মন্তব্য করেন।
বিবৃতিতে আল্লামা শফী হুশিয়াঁরি উচ্চারণ করে বলেন,কোন সিন্ডিকেডেড অপশক্তির ষড়যন্ত্রই এ দেশের ঈমান রক্ষার আন্দোলন হেফাজতকে ধ্বংস করতে পারবে না ইনশাআল্লাহ। বরং তারাই ধ্বংস হয়ে যাবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
হেফাজতের বিরুদ্ধে কোনো দুষ্টচক্রের ষড়যন্ত্র বরদাশত করা হবে না বলেও তিনি বিবৃতিতে কঠোর হুশিয়াঁরি দেন।
আল্লামা শফী দেশবাসিকে আশ্বস্ত করে বলেন,ষড়যন্ত্রকারি দুষ্টচক্র কর্তৃক হেফাজতে ইসলামের কল্পিত ভাঙ্গার অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। এবং চোখ, কান খোলা রেখে ইসলামের শত্রুদের ব্যাপারে সতর্ক ও সজাগ দৃষ্টি রাখারও উপদেশ দেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net