1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৫ শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন  ভাঙ্গুড়ায় ইট কিনার অগ্রিম ৭ লক্ষ ২৫ হাজার টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীর নামে মামলা,গ্রেফতার (১) কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের যুবকের মরদেহ উদ্ধার  এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে

৫ শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৭১২ বার

আব্দুল্লাহ হেল বাকী, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে ইউপি চেয়ারম্যানের উদ্যোগে ৫ শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রদান করা হয়েছে সুরক্ষা সামগ্রীও। করোনা ভাইরাস পরিস্থিতিতে ও প্রাকৃতিক দুর্যোগে এই যুগোপযোগী কাজটি করেছেন ১নং ধামইরহাট ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান।

২৭ জুলাই বেলা ১২ টায় নিজস্ব উদ্যোগে সামাজিক দুরত্ব বজায় রেখে ইউনিয়নের সাড়ে ৫ শত পরিবারে সেমাই, চিনি, গুড়ো দুধ, বাদাম, কিসমিস ও করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্য সুরক্ষায় ১টি করে সাবান বিতরণ করেন ধামইরহাট ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান। এ সময় প্যানেল চেয়ারম্যান এনামুল হোসেন, ইউপি সদস্য রেহেনা পারভীন, ওয়ার্ড আ’লীগ সভাপতি রফিকুল আতিক কনক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, মুজিব বর্ষ উপলক্ষে ৭দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছি, প্রতি বাড়ীতে গৃহকর্তার চাহিদা মোতাবেক ২ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করছি। বৈশ্বিক মহামারীতে ও প্রাকৃতিক দুর্যোগে গত ঈদুল ফিতরের ন্যায় এবারও ধারাবাহিকভাবে অসহায় ও কর্মহীনদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net