1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার: প্রাণ কোম্পানীকে ১০ লাখ টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর সিএনজি চালকের মরদেহ উদ্ধার বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ  চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বিএনপির জন্য ১৭ বছর রাজপথে, এখন দিনমজুর জজ মিয়ার চাওয়া শুধু একটি ঘর সাতকানিয়ায় শাহজাহান চৌধুরীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার: প্রাণ কোম্পানীকে ১০ লাখ টাকা জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ২৯৪ বার

সফিকুল ইসলাম রিপন,নরসিংদী:
পলাশে প্রাণ ফ্যাক্টরীতে অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার তৈরী ও বাজার জাত করণের অভিযোগে দশ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার সন্ধ্যায় উপজেলার ডাঙ্গা এলাকায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রাণ চরকা ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পারভেজ মল্লিক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা ড্রাগ্স সুপারসহ র‌্যাব ১১এর একটি অভিযানিক দল নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটিকে ১০ লক্ষ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। বিপুল পরিমান অনুনমোদিত হ্যান্ড স্যানিটাইজার জব্দ করে ধ্বংস করা হয়েছে।
এছাড়া কোম্পানীর হবিগঞ্জ কারখানায় উৎপাদনের অনুমতি থাকলেও সার্জিক্যাল মাস্ক গেইট ওয়েল পলাশের চরকা কারখানায় উৎপাদন করছিলো প্রতিষ্ঠানটি। পরবর্তীতে এসব পন্য অনুমোদন ছাড়া উৎপাদন না করার শর্তে মুচলেকা দিয়েছে প্রতিষ্ঠানটি।
এ ব্যপারে জানতে চাইলে প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার (প্রশাসন) মোস্তাক আহমেদ জানান, অফিসের বাইরে থাকায় বিস্তারিত জানেন না। ঘটনা সস্পর্কে অবগত হয়ে আলোচনা করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net