1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আমার ফাঁসি ঃ উত্তম অরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী

আমার ফাঁসি ঃ উত্তম অরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৫৭৭ বার

তুমি ভালোবাসার নামে বুকে ছুরি মারো,
আমি ছেড়ে যাই-
আমি ছেড়ে যাই, এই আকাশ-নদী-পাহাড়,
আমি থমকে যাই, হৃদয়ের গহীনে হারাই
আকাশ মাটির মাখামাখি দেখে হই অস্থির
তুমি ভেদাভেদ মাখো, আমি তা বুঝিনি
আমি বুঝেছিলাম ভালোবাসা,
আপন ভেবে-
হাতে হাত রেখে দিয়েছিলাম বিশ্বাস,
তুমি তাকে স্পর্শ ভেবে ছুঁড়ে ফেলে দিলে,
নামের উপর জোর করে লিখে দিলে – ধর্ষক!

আমি এখন ধূমপান করি না
তবুও আমার মুখ থেকে ভেসে আসছে পুরোনো গন্ধ
অথচ তুমি গা ঘেঁষে বিস্তীর্ণ নদীখাতের দিচ্ছ জলাঞ্জলি
যতোই ছেড়ে যেতে চেয়েছি
ততবারই আমি ফিরে গেছি ধর্ষকের উপাধিতে
তোমার ক্ষুধা আমার বুকে বারে বারে আঘাত করে
রাক্ষসের মতো আমাকে খাবলে খাবলে যখন খাও
আমি তো ভেবে নেই অমৃত সুধা
অথচ সেই সুধা ভুলে তুমি আমায় করো খুন
আমি জ্বলে যাই, পুড়ে যাই, অস্থির হই!

একটু ভালোবাসার আশায় ঘর বাঁধি
যেখানে অনাবিল জোছনাকে আমন্ত্রণ করবো বলে
হাজার স্বপ্ন এক করে জড়ো করি আগামীর প্রজন্মের বুকে
তুমি এক নিমিষেই ছন্নছাড়া হও অন্য স্পর্শে
আমি ভেঙে যাই, ডুবে যাই, হই খুনের উপলক্ষ্য
পৃথিবীর মানুষ চেঁচিয়ে উঠে – বলে ফাঁসি চাই
আমার ফাঁসিতে তুমি কি হবে শান্ত?

আমি দেখি রঙিন সুতোয় মোড়নো –
আমার ভালোবাসা, আমার ফাঁসি!

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net