1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁহতে ইউপি সচিবের অপসারণের দাবীতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

ঈদগাঁহতে ইউপি সচিবের অপসারণের দাবীতে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৩০৬ বার

সেলিম উদ্দীন,কক্সবাজারঃ কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁহ ইসলামাবাদ ইউনিয়নের সচিব আলতাজ উদ্দীন আহমদের অপসারণ দাবী করে মানববন্ধন করেছে এলাকার সংক্ষুব্ধ জনগণ।
১ জুলাই ২০২০, বুধবার ইসলামাবাদ সচেতন নাগরিক সমাজের ব্যানারে কবি মুহাম্মদ নূরূল হুদা সড়কে শতাধিক নারীপুরুষের অংশগ্রহণে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে উপস্থিত জনতা অবিলম্বে দুর্নীতিবাজ সচিব আলতাজ উদ্দীন আহমদকে অপসারণ করে নতুন সচিব নিয়োগের জোর দাবি জানান।

তারা আরো বলেন, যত বাধাই আসুক ইসলামাবাদের মাটিতে কোন দুর্নীতিবাজকে থাকতে দেয়া হবেনা, সে যত শক্তিশালীই হোক।

অবিলম্বে এই দুর্নীতিবাজ সচিবকে অপসারণ করে সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য ইউনিয়ন পরিষদকে জনবান্ধব সেবা প্রতিষ্ঠানে পরিণত করুণ।

অন্যথায় ইসলামাবাদের আপামর জনগণকে সাথে বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা বলে হুশিয়ারী উচ্চারণ করেন।

জানা গেছে, গত ২৮ জুন বিভিন্ন প্রিন্টমিডিয়া,অনলাইন মিডিয়া,সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের বর্তমান সচিব আলতাজ উদ্দীন আহমদের অনিয়ম,স্বেচ্ছাচারিতা, দুর্নীতি,সাধারণ মানুষের সাথে অসদাচরণ ও অর্থ কেলেংকারীর অভিযোগ প্রকাশিত হলে ইসলামাবাদের সাধারণ জনগ্ণ ও ভুক্তভোগী মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠে ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে সচেতন নাগরিকের বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ও নিন্দার ঝড়।

ইউপি সচিবের দুর্নীতি, অসদাচরণ ও জনহয়রাণীর প্রতিকার এবং সচিবের অপসারণ চেয়ে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ উল্লাহ মারুফ এর কাছে লিখিত অভিযোগ দায়ের করে ভুক্তভোগী উপকারভোগী।

অভিযোগসুত্রে জানা গেছে, গত ২৭ জুন,শনিবার ইসলামাবাদ ইউনিয়নে ১৭৬ জন বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধি ভাতার উপকারভোগীদের কাছ থেকে জনপ্রতি ২০০ টাকা করে আদায় করতে গিয়ে জনরোষে পড়ে ইউপি সচিব।

ইতোপূর্বেও প্রথম দফায় ওই অসহায় ও হতদরিদ্র উপকারভোগীদের চূড়ান্তভাবে তালিকাভুক্ত করার প্রলোভন দিয়ে বাধ্যমূলকভাবে তাদের কাছ থেকে জনপ্রতি ৩০০টাকা থেকে ১০০০টাকা পর্যন্ত সুকৌশলে হাতিয়ে নেয়ার অভিযোগ উঠে সচিবের বিরুদ্ধে।

ইউপি সচিবের দুর্নীতি, অসদাচরণ ও জনহয়রানীতে অতিষ্ট এলাকাবাসি ওই সচিব অপসারণের দাবি আদায়ে শেষ পর্যন্ত মাঠে নেমেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net