1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এমপি নদভীর অংশগ্রহণে শেষ হল বায়তুশ শরফ আনজুমানে ইত্তেহাদের দ্বি-বার্ষিক সভা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক ঈদগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কক্সবাজার জেলা হাইয়স, জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন সেলিম আকবর ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের সদস্য বৈঠক অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রাঙ্গাবালীতে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ 

এমপি নদভীর অংশগ্রহণে শেষ হল বায়তুশ শরফ আনজুমানে ইত্তেহাদের দ্বি-বার্ষিক সভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ২৮৪ বার

প্রেস বিজ্ঞপ্তিঃ
‘হযরত শাহ মাওলানা মীর মোহাম্মদ আখতরের উত্তরাধিকারীদের প্রজ্ঞা, ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা ও যোগ্য পরিচালনায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শ্রেষ্ঠ ধর্মীয় ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান হিসেবে বায়তুশ শরফ স্বীকৃতি পেয়েছে। অরাজনৈতিক, মানবসেবামূলক, তরিকতভিত্তিক আধ্যাত্মিক সংগঠন আন‍জুমানে ইত্তেহাদের মাধ্যমে বায়তুশ শরফ আজ দেশের মুসলিম জনতার প্রাণের স্পন্দনে পরিণত হয়েছে। এ প্রতিষ্ঠানের সঙ্গে আমার সম্পর্ক আত্মিক।’

শনিবার (১১ জুলাই) বায়তুশ শরফ আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশের দ্বি বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন সাতকানিয়া লোহাগাড়া আসনের (চট্টগ্রাম-১৫) সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। চট্টগ্রাম মহানগরীর ধনিয়ালাপাড়ার কেন্দ্রীয় বায়তুশ মসজিদে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে নদভী বলেন, ‘বায়তুশ শরফের প্রাণ-প্রতিষ্ঠাতা কুতুবুল আলম, হযরত শাহ মাওলানা মীর মোহাম্মদ আখতর (রাহঃ) ১৯৫২ সালে আন‍জুমানে ইত্তেহাদ নামের যে অরাজনৈতিক, মানবসেবামূলক, তরিকতভিত্তিক আধ্যাত্মিক সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন তাঁর উত্তরাধিকারীদের অসাধারণ প্রজ্ঞা, অতুলনীয় কর্মশক্তি, ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা ও চারিত্রিক মাধুর্যতা ও যোগ্য পরিচালনায় আজ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শ্রেষ্ঠ ধর্মীয় ও সমাজসেবামূলক প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে।’

বায়তুশ শরফ আনজুমানে ইত্তেহাদের দ্বি বার্ষিক সাধারণ সভা সভাপতিত্ব করেন সংগঠনটির সহ সভাপতি ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আহসান উল্লাহ।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. আহসান উল্লাহ বলেন, ‘আনজুমনে ইত্তেহাদের সঙ্গে সম্পৃক্তদের হৃদয় হয়ে যায় কলুষতামুক্ত। তারা নিজেদের উৎসর্গ করে মানবকল্যাণে। এটিই বায়তুশ শরফের শিক্ষা। পর পর তিনজন মহান আধ্যাত্মিক সাধকের চির বিদায়ের পর ভক্তরা এখন কুরআন সুন্নাহকে আঁকড়ে ধরে বর্তমান পীর সাহেব আল্লামা আব্দুল হাই নদভীর নেতৃত্বে কাজ করে যাবে।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশের সভাপতি ও বায়তুশ শরফের পীর আল্লামা আবদুল হাই নদভী।

এছাড়া বার্ষিক প্রতিবেদন পাঠ করেন আনজুমানের সহ সভাপতি, পটিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিছ মিয়া। বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক শহীদুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যক্ষ ড. আল্লামা আবু নোমান, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক আবুল হায়াত মোহাম্মদ তারেক, মারছা গ্রুপের চেয়ারম্যান মোর্তুজা ছিদ্দিক, মাওলানা ছালাহুদ্দিন মোহাম্মদ বেলাল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মাসিক দ্বীন-দুনিয়া সম্পাদক মোহাম্মদ জাফর উল্লাহ। এছাড়াও অনুষ্ঠানে আনজুমানে ইত্তেহাদের কেন্দ্রীয়, শাখা কমিটি এবং মজলিসুল উলামার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net