1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ গেলো নারীর - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

কক্সবাজারে পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ গেলো নারীর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৩৩২ বার

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার শহরের কলাতলীতে পাওনা টাকা ফেরত চাওয়ায় কুলসুমা(৪১) নামের চার সন্তানের জননী বিধবা এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত নিজেই নিহত নারীর লাশ কক্সবাজার সদর হাসপাতালে রেখে পালিয়ে যায়।

নিহত নারী এলাকার জমজম হ্যাচারীর পার্শ্ববর্তী মৃত নুরুল আবছারের স্ত্রী।

গতকাল শুক্রবার ঘটনাটি ঘটেছে। হত্যায় অভিযুক্তরা একই এলাকার খলিলের পুত্র রকিমুল্লাহ এবং তার স্ত্রী তৈয়বা।

ঘটনায় নিহত কুলসুমার ছেলে জাহেদুল ইসলাম মামুন জানান, গতকাল শুক্রবার সকালে তার মা এবং সে পাওনা বাবদ ২০ হাজার টাকা ফেরত চাইতে গেলে রকিমুল্লাহ ও তার স্ত্রী তৈয়বা নিজ বাড়িতেই তাদেরকে গভীর রাত পর্যন্ত বেধে রেখে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করে।

পরে আজ শনিবার ভোররাতে রকিমুল্লাহ নিজে তার মাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। তার মা কুলসুমাকে ডাক্তাররা মৃত ঘোষণা করলে রকিমুল্লাহ পালিয়ে যায়।

বর্তমানে নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য রাখা হয়েছে।

আহত ছেলে জাহেদুল ইসলাম মামুনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহতের শরীরে বেশ কিছু জখমের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক অথবা মামলা দায়ের করা হয়নি বলে জানিয়েছেন নিহতের পরিবার।

এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ইনস্পেক্টর (অপারেশন) মাসুম খান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net