ঢাকা   ০৯:৩৮:০৮ পিএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে মাদরাসা দারুল আরকামে অভিভাবক সমাবেশ ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে : রাষ্ট্রপতি মাগুরায় লোকগানে নবান্ন উৎসব মাগুরায় জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত টঙ্গীতে পুলিশের পৃথক অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৮ সাড়ে তিন হাত বাঁশের লাঠি থেকে স্বাধীনতার সংগ্রাম: বাঙালির আত্মমর্যাদা ও আধিপত্যবিরোধী চেতনার ইতিহাস কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমেদ রুবেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা ৫ সাতকানিয়ায় চার দিন ধরে নিখোঁজ কুবি শিক্ষার্থীর মা, সন্ধান চায় পরিবার শোক সংবাদ

করোনা সন্দেহে ১২৫ বাংলাদেশিকে প্লেন থেকে নামতে দিচ্ছে না ইতালি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ৪৫২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বিশেষ প্রতিবেদক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার:

১২৫ বাংলাদেশিকে নিয়ে দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি প্লেন ইতালির রোমের ফিউমিসিনো বিমানবন্দরে অবতরণ করেছে। বিমান থেকে যাত্রীদের নামতে দেওয়া হচ্ছে না। যাত্রীরা এখনও বিমানেই অবস্থান করছেন।

এরআগে অন্য একটি ফ্লাইটের দুই ডজনের বেশি বাংলাদেশি আরোহীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর বাংলাদেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয় ইতালি।

কাতার এয়ারওয়েজের বিমানে থাকা বাংলাদেশি যাত্রীদের ফেরত পাঠানোর কথা বলা হলও তা এখনও চূড়ান্ত হয়নি। তাদের কাতার কিংবা বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে।

এদিকে এখন ইতালির প্রশাসন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কড়া নজরদারিতে রয়েছেন বাংলাদেশিরা। ঢাকা থেকে ফেরা প্রতি ৮ জনের মধ্যে একজনের করোনা পজিটিভ শনাক্ত হচ্ছে। গত তিন সপ্তাহে নতুন করে ৭৫ বাংলাদেশি সংক্রমিত হয়েছেন। এরমধ্যে গত একদিনে আক্রান্ত হয়েছেন ৩৬ বাংলাদেশি।

এদিকে বাংলাদেশিদের করোনা পরীক্ষায় রাজধানী রোমে একাধিক বুথ খোলা হয়েছে। বিনামূল্যে এসব বুথে ইতালিয়ান ২৪ জন স্বাস্থ্যকর্মী নমুনা পরীক্ষা করবে। তবে আশার খবর হচ্ছে, বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত গত ১৪ ঘণ্টায় নতুন করে কোনো বাংলাদেশি প্রবাসীর করোনা আক্রান্তের খবর পাওয়া যায়নি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক, আগামী এক সপ্তাহ ঢাকা থেকে ইতালিগামী সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

ইতালির করোনা পরিস্থিতি ঠিক নিয়ন্ত্রণের সময়টিতে বাংলাদেশিদের নতুন করে সংক্রমণের খবরে রীতিমতো ব্রিবত ও হেনস্তার শিকার হচ্ছেন প্রবাসীরা। মঙ্গলবার ইতালিতে একদিনে সর্বোচ্চ সংখ্যক ৩৬ জন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে সোমবার ১২ জন, রোববার ৬ জন এবং গত ৩ সপ্তাহে ৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি