1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনামুক্ত হলেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন  ভাঙ্গুড়ায় ইট কিনার অগ্রিম ৭ লক্ষ ২৫ হাজার টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীর নামে মামলা,গ্রেফতার (১) কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের যুবকের মরদেহ উদ্ধার  এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

করোনামুক্ত হলেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৩৪০ বার

কে এম ইউসুফ : করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম।

চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে তাঁর নমুনা পরীক্ষা করা হলে ফলাফল নেগেটিভ আসে। এছাড়া তাঁর শারিরীক অবস্থা উন্নতি হয়। শনিবার (৫ জুলাই) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ছাড়পত্র দেয়।

এর আগে গত ২৬ জুন তিনি শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে তাঁর নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসে। উনাকে কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হয়েছিলো। তিনি অসুস্থ হওয়ার পর থেকে দেশ বিদেশে অবস্থিত তাঁর ভক্ত-অনুরাগী, উত্তর জেলার অধীন প্রতিটি উপজেলা শাখা সংগঠন এবং এম এ সালামের নিজ এলাকা হাটহাজারী উপজেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড এমনকি মসজিদে মসজিদে তাঁর সুস্থতার জন্য খতমে কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন হয়েছে।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ যুবলীগের সাধারন সম্পাদক ও হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম বলেন- করোনা রিপোর্ট নেগেটিভ এবং অন্যান্য শারিরিক অবস্থা পূর্বের চেয়ে উন্নত হওয়ায় আমাদের নেতা এম এ সালাম সাহেব শনিবার রাত সাড়ে ১০ টায় হাসপাতাল ছেড়ে বাসায় পৌছেন’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net