1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রবাসীসহ পরিবারের ৩ জন নিহত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রবাসীসহ পরিবারের ৩ জন নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৫৪৮ বার

সাবেত আহমেদ, গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জে প্রাইভেটকার দুর্ঘটনায় সিঙ্গাপুর প্রবাসীসহ
তার পরিবারের ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ২ জন।
আজ বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের
কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ফ্লাইওভারে এ সড়ক
দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, সিঙ্গাপুর প্রবাসী খুলনা জেলার দীঘলিয়া উপজেলার
মোল্লাডাঙ্গা গ্রামের ইমদাদুল (২৫), তার পিতা মোঃ জিয়ারুল
(৫৫) ও দুলাভাই সাজ্জাদ মোল্লা (৩৫)। সাজ্জাদের বাড়ি নড়াইল জেলার
সিলনপুর গ্রামে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোঃ আতাউর রহমান জানান, বুধবার
রাতে ইমদাদুল একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ঢাকা বিমান
বন্দরে এসে নামেন। পরিবারের সদস্যদের নিয়ে বিমান বন্দর থেকে
একটি প্রাইভেটকারে করে খুলনার গ্রামের উদ্দেশ্যে রওনা দেন।
প্রাইভেটকারটি ভোর ৪ টার দিকে ভাটিয়াপাড়া ফ্লাই ওভারের ওঠার
সময় ডিভাইডারের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ৩ জন
মারা যান। এতে আহত হয় দু’ জন। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।
আহত শামীম সরদার (২৪) ও আল আমীনকে (২২) হাসপাতালে ভর্তি
করা হয়েছে। ধারণা করা হচ্ছে প্রাইভেটকার চালানোর সময় চালক
ঘুমাচ্ছিলেন। এ কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net