1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চাল আত্মসাতের দায়ে নবীগঞ্জ উপজেলা আ’লীগ সভাপতি ইউপি- চেয়ারম্যান মুকুল বরখাস্ত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ

চাল আত্মসাতের দায়ে নবীগঞ্জ উপজেলা আ’লীগ সভাপতি ইউপি- চেয়ারম্যান মুকুল বরখাস্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ২৯৩ বার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম:

প্রধানমন্ত্রীর মানবিক কর্মস‚চি এবং খাদ্যবান্ধব কর্মস‚চিতে চাল বিতরণের তালিকায় অনিয়ম এবং আত্মসাতের অভিযোগে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ১১নং গজনাইনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুলকে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে মঙ্গলবার (৭ জুলাই) এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, খাদ্যবান্ধব কর্মসূচির হতদরিদ্র্রদের তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম, নিয়ম বর্হিভ‚তভাবে ডিলারকে দিয়ে তালিকা প্রস্তুত করা, মৃত ব্যক্তিকে ও একই ব্যক্তির নাম একাধিকবার অন্তর্ভুক্ত এবং বরাদ্দকৃত চাল সঠিক ব্যক্তির মাঝে বিতরণ না করার অভিযোগে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ১১ নং গজনাইনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাময়িকভাবে বরখাস্তকৃত চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলকে পৃথক কারণ দর্শানো নোটিশে কেন চ‚ড়ান্তভাবে তাকে পদ থেকে অপসারণ করা হবে না, তার জবাবপত্র এই চিঠি প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে।উল্লেখ্য, নবীগঞ্জের গজনাইনপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির তালিকায় ব্যাপক অনিয়ম নিয়ে দেশের প্রায় সকল শীর্ষ গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রচার করা হয়। পরে নবীগঞ্জ উপজেলা খাদ্য বান্ধব কমিটির মাসিক সভার সিদ্ধান্তক্রমে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। দীর্ঘ তদন্ত শেষে অবশেষ তদন্ত প্রতিবেদন দাখিল করা হয় সংশ্লিষ্ট দপ্তরে।
এদিকে, ইউপি চেয়ারম্যান মুকুল বরখাস্তের খবরে ভুক্তভোগীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। রিতিমত ওই এলাকায় অনেকটা স্বস্থি ফিরে এসেছে। আলোচিত এই ইউপি চেয়ারম্যান নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net