1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে বিপুল পরিমান সরকারি ও আমদানী নিষিদ্ধ ঔষধ জব্দ, আটক-১ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি

ঝিনাইদহে বিপুল পরিমান সরকারি ও আমদানী নিষিদ্ধ ঔষধ জব্দ, আটক-১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৪১৭ বার

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ শহরের চাকলাপাড়ার একটি বাড়ী থেকে বিপুল পরিমান সরকারি ও আমদানী নিষিদ্ধ ঔষধ জব্দ করেছে র‌্যাব। রোববার দুপুরে এ অভিযান চালায় র‌্যাব। এসময় জড়িত থাকার অভিযোগে দীপক বিশ্বাস নামের একজনকে আটক করা হয়। আটককৃত দীপক বিশ্বাস ওই এলাকার দীলিপ বিশ্বাসের ছেলে।

র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, শহরের চাকলাপাড়ার একটি বাসায় সরকারি বিক্রয় নিষিদ্ধ ও আমদানী নিষিদ্ধ ঔষধ মজুদ করা রয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় বাড়ি তল্লাসী করে ১৪ কার্টুন ঔষধ উদ্ধার করা হয়। আটক করা হয় বাড়ির মালিক দিপক বিশ্বাসকে।
র‌্যাব আরও জানায়, ঢাকার মিটফোর্ড হাসপাতাল থেকে এই সরকারি ঔষধ ঝিনাইদহে আনা হয়েছে। এগুলো ঝিনাইদহ ও আশপাশের জেলার গ্রামাঞ্চলের চিকিৎসকদের মাধ্যমে বিক্রি করা হয় বলে আটককৃত ব্যক্তি প্রাথমিক ভাবে স্বীকার করেছেন। এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net