1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীতে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৮ আমি নির্বাচিত হলে চসিক সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১ (১,২,৩) কে একটি আধুনি ওয়ার্ড উপহার দেব- মহিলা কাউন্সিলর প্রার্থী রোকসানা বেগম মাধু গোলাপাহাড় মহাশ্মশান ও মন্দিরে ৪ পদে নতুন নেতৃত্ব, সভাপতি আর.কে. দাশ রুপু, সম্পাদক রুবেল দে নোয়াখালী স্বেচ্ছাসেবক দলের নেতাকে রক্তাক্ত করার অভিযোগে হাতিয়া যুবদল আহ্বায়ককে শোকজ ১ মাসে ৬ ডাকাতি সংগঠিত চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি কর্ণফুলী প্রেস ক্লাব ও দৌলতপুর সমাজ কল্যাণ পরিষদের মতবিনিময় নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নে ১কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক  সামাজিক শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় রাসূল( সঃ) এর আর্দশের কোনো বিকল্প নেই – মাগুরার সেমিনারে ড, রফিকুল ইসলাম

নরসিংদীতে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৩৮৮ বার

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদী সদরে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে অাটক করেছেন জেলা পুলিশের গোয়েন্দা টিমের সদস্যরা। অাটককৃতদের মধ্যে একজন নারীও রয়েছেন।

সোমবার (৬ জুলাই) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে জেলা গোয়েন্দা শাখার এসআই তাপস কান্তি রায় এর নেতৃত্বে একটি টিম নরসিংদী মডেল থানাধীন উত্তর বাগহাটা এলাকা থেকে চিহ্নিত ৪ মাদক ব্যবসায়ীকে অাটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য অানুমানিক ৫৫ হাজার টাকা।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন (১) সিরাজ মিয়া (৪৫), পিতা, মৃত- সোনা মিয়া, (২) ডালিয়া বেগম (২২), স্বামী-অভি মিয়া, পিতা-সিরাজ মিয়া, (৩) মোজাম্মেল মিয়া (২০) পিতা- সিরাজ মিয়া। তাদের প্রত্যেকের বাড়ি সদরের সাটিরপাড়া এলাকায়, উত্তর বাগহাটা (মনির মিয়ার বাড়ির ভাড়াটিয়া)। ৩ জন মাদক ব্যবসায়ী একই থানা ও জেলার বাসিন্দা। এ ছাড়া অাসামি (৪) হাসান আলী হাসুইন্না (৪৫), পিতা, মৃত- মনু মিয়ার বাড়ি নরসিংদীর পলাশ থানার দক্ষিণ দেওড়া গ্রামে।

জানা যায়, গ্রেফতারকৃত আসামী সিরাজ মিয়ার বিরুদ্ধে ইতোপূর্বে ৪টি, অপর আসামী হাসান আলীর বিরুদ্ধে ২টি এবং আসামী মোজাম্মেলের বিরুদ্ধে ২টিসহ প্রত্যেকের বিরুদ্ধেই মাদক মামলা রয়েছে। অাটককৃতদের অাসামিদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net