1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীতে করোনায় বিএনপি নেতার মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে চান্দগাঁও মাছের পোনা অবমুক্ত করলেন এমপি এরশাদ উল্লাহ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দরগাহ মাজার জাতীয় সমন্বয় কমিটির অভিনন্দন! আগামী দিনে সমাজের নেতৃত্ব শিক্ষার্থীদের দিতে হবে: এশরাদ উল্লাহ নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষকের কোচিং ও পরীক্ষার ফি আদায়  মাগুরায় মাদক সেবনের অপরাধে নিতাই সরকারকে ৩ মাসের কারাদন্ড প্রদান পুঁজিবাজারে সূচকের বড় পতন সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর পিংক বাসে ই-টিকিটিং চালু, যেভাবে টিকিট কাটবেন সমাজকে ধ্বংস করে দেয় যে ৪ গুনাহ

নরসিংদীতে করোনায় বিএনপি নেতার মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ৪৫৬ বার

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : করোনায় আক্রান্ত হয়ে নরসিংদী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম (৫২) মারা গেছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নুরুল নরসিংদী শহরের বৌয়াকুড় এলাকার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করতেন। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে নিমোনিয়া ও অ্যাজমা রোগে ভোগছিলেন।

গত সোমবার তাঁর শ্বাসকষ্ট দেখা দিলে প্রথমে রাজধানীর শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থা অবনতি হলে পরদিন ল্যাব এইড হাসপাতালে নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে তাঁর করোনা পরীক্ষা করালে করোনা পজিটিভ শনাক্ত হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল সাড়ে ৪টায় তাঁর মৃত্যু হয়।

তাঁর মৃত্যুতে জেলা বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net