ঢাকা   ১০:০৫:৩৩ এএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৫ আসামী গ্রেফতার নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড

নাঙ্গলকোটে সংবাদপত্র এজেন্ট নেতার পিতা মুক্তিযোদ্ধা গফুর মজুমদারের ইন্তেকাল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ৩৩৮ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জামাল উদ্দিন স্বপন:
বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতি, বৃহত্তর কুমিল্লা জেলা সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সভাপতি, নাঙ্গলকোট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপদেষ্টা সাংবাদিক আবুল কাশেম গাফুরীর পিতা মুক্তিযোদ্ধা ও প্রবীণ আওয়ামীলীগ নেতা আলহাজ আবদুল গফুর মজুমদার (১০০) ইন্তেকাল করেছেন। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) ভোর সাড়ে চারটায় উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের চারিজানিয়া গ্রামের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বিকেল ৩টায় উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের চারিজানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
আবদুল গফুর মজুমদার গত কিছুদিন থেকে ব্রেইন স্টোক করে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি কুমিল্লা জেলা শ্রমিকলীগের সভাপতি এবং কুমিল্লা হালিমা টেক্সটাইল মিলের শ্রমিক নেতা ছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে, দুই মেয়ে অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি