1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশ থেকে আসা ৭০ শতাংশ যাত্রীর করোনা পজিটিভ: ইতালির প্রধানমন্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অদম্য নারী পুরস্কার’ পেলেন প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ কোটি টাকার সরকারি জায়গা দখলমুক্ত হাটহাজারীতে রাঙ্গাবালীতে পানির নিচে মুগডাল  নোয়াখালীর কবিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,গুরুতর আহত ৩  ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে ঈদগাঁওয়ে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত FAF মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন  ডলু নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন, ইউএনও’র কাছে স্মারকলিপি নবীনগরে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ থেকে আসা ৭০ শতাংশ যাত্রীর করোনা পজিটিভ: ইতালির প্রধানমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৬৮৬ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারঃ

ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে বলেছেন, বাংলাদেশ থেকে দেশটিতে যাওয়া ৭০ শতাংশের বেশি যাত্রীর করোনাভাইরাস পজিটিভ। স্প্যানিশ টিভি লা সেক্সটাকে দেয়া এক সাক্ষাৎকারে ইতালির প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন।

দেশটিতে করোনার সম্ভাব্য বিস্তার ও জরুরি পরিস্থিতি নিয়ে লা সেক্সটাকে এক সাক্ষাৎকার দেন কন্তে। সেখানে তিনি বলেন, আমরা নতুন দফায় সংক্রমণের ব্যাপারে প্রস্তুত রয়েছি। কিন্তু আমাদের মনোযোগ সর্বোচ্চ পর্যায়ে রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের প্রস্তুত থাকতে হবে এবং আমরা প্রস্তুত রয়েছি। আমরা নিশ্চিতভাবে জানি কিভাবে নতুন সংক্রমণ সীমিত পর্যায়ে রাখতে হবে।

ইতালির প্রধানমন্ত্রী বলেন, দেশটির বিভিন্ন অঞ্চলের জন্য অত্যাধুনিক পর্যবেক্ষণ পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে। আমরা বিদেশি দেশ থেকে করোনা পজিটিভ এবং বিনা পর্যবেক্ষণের কাউকে ঢুকতে দিতে পারি না।

এসময় বাংলাদেশের উদাহরণ টেনে কন্তে বলেন, গত কয়েকদিন ধরে বাংলাদেশ থেকে যেসব নাগরিকরা এসেছেন, তাদের মধ্যে ৭০ শতাংশের বেশির শরীরে করোনা পজিটিভ ছিল। তাদের দেশত্যাগে কোনও নিয়ন্ত্রণ ছিল না এবং আমরা বাংলাদেশের সঙ্গে ফ্লাইট স্থগিত করতে বাধ্য হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net