1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে পশুরহাটে করোনা সতর্কতা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করণে স্মারক লিপি প্রদান - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাটে পশুরহাটে করোনা সতর্কতা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করণে স্মারক লিপি প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৩৫১ বার

নইন আবু নাঈম, বাগেরহাটঃ
আসন্ন কোরবানি উপলক্ষে বাগেরহাটে নির্দিষ্ট স্থানে পশুরহাট বসানো,পশুরহাটে করোনা সতর্কতা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করণে স্মারকলিপি প্রদান করা হয়েছে।রবিবার (১৯ জুলাই) দুপুরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এ্যাডভোকেসি ফোরামের পক্ষ থেকে বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের কাছে এই স্মারকলিপি দেওয়া হয়।এসময় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাগেরহাট জেলা এ্যাডভোকেসি ফোরামের সদস্য নকীব নজিবুল হক নজু,এ্যাড. শরীফা খানম,রিজিয়া পারভীন, আহাদ উদ্দিন হায়দার,শাহিদা আক্তার,আলী আকবর টুটুল,এ্যাড. লুনা সিদ্দিকী,হাজরা শহিদুল ইসলাম বাবলু,কাজী মঞ্জুরুল হাসান উল্কাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে করোনা সংক্রমন রোধে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে জেলার প্রবেশ পথসমূহে চেকপয়েন্ট স্থাপন পূর্বক চলাচল নিয়ন্ত্রণ।নির্দিষ্ট স্থানে হাট স্থাপন ও অননুমোদিত পশুর হাট বসতে না দেওয়া।হাট সমূহে সামাজিক দূরত্ব নিশ্চিত করা।ক্রেতা-বিক্রেতাদের সুবিধার জন্য অনলাইনে কোরবানির পশু কেনা-বেচার সুযোগ সৃষ্টি করা।জেলা ও পুলিশ প্রশাসনের পশুর হাট মনিটরিং কমিটিতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাগেরহাট জেলা এ্যাডভোকেসি ফোরামকে সম্পৃক্ত করার দাবি জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net