1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে পুকুর ভরাট করে বাণ্যিজিক ভবন নির্মাণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি 

রাউজানে পুকুর ভরাট করে বাণ্যিজিক ভবন নির্মাণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৩১৫ বার

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
রাউজান উপজেলার ৯নং পাহাড়তলী ইউনিয়নের পাহাড়তলী চৌমুহনী, চুয়েট গেইটের দক্ষিণ পাশে রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকায় শত বৎসরের পুরাতন পুকুরের পাহাড়ি মাটি ও বালি দিয়ে ভরাট করে নির্মাণ করা হচ্ছে বহুতল বিশিষ্ট বাণিজ্যিক ও আবাসিক ভবন।রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকার বাসিন্দা ও বিদ্যুৎ’ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত চিকিৎসক ডা. এমাদাদুল হক পুকুরটি ভরাট করে আাবসিক ভবন নির্মাণ করার প্রস্তুতি নিয়েছে। ডাঃ এমদাদুল হকের পৈতৃক নিবাস সন্দ্বীপ হলেও চাকুরীর সুবাদে ৬০ বৎসর পুর্বে রাউজান তাপ বিদ্যুৎ সংলগ্ন এলাকায় পাহাড়ী জমি ক্রয় করে সেমি পাকা বাড়ী নির্মাণ করে তার পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন। সেমি পাকা বাড়ীর পাশে একটি শত বৎসরের পুরাতন পুকুর রয়েছে। পুকরটি এমদাদুল হক ও তার পরিবারের সদস্যসহ এলাকার লোকজন ব্যবহার করতো।গত ১৫দিন পুর্বে থেকে শত বৎসরের পুরাতন পুকুরটি পাশ্ববর্তী পাহাড় কেটে মাটি এনে ভরাট করে ফেলেছে। সরেজমিনে পরিদর্শন কালে দেখা যায় পুকুরটি মাটি দিয়ে ভরাট করে ফেলা হয়েছে।পুকরের পাড়ের কয়েকটি ফলজ গাছ কেটে ফেলা হয়েছে ।এ ব্যাপারে ডাঃ এমদাদুল হকের পুত্র এরাশাদ বলেন, এটি পুকুর নয়,এটা একটি ডোবা ছিল। ডোবাটি ভরাট করের পাকা ঘর নির্মাণ করবো।এছাড়াও পাহাড়তলী ইউনিয়নের উনসত্তর পাড়া, গৌরি শংকর হাটের পাশে কয়েকটি পুকুর ভরাট করে নির্মাণ করা হচ্ছে বহুতল বিশিষ্ট আবাসিক ভবন।এ ব্যাপারে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, পুকুর ও জলাশয় ভরাট করা বেআইনী। পুকুর ভরাট করার বিষয়ে অভিযোগ পেলে পুকুর ভরাটকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net