1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় সাংবাদিক বাবুল দাসের করোনা সনাক্ত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন  ভাঙ্গুড়ায় ইট কিনার অগ্রিম ৭ লক্ষ ২৫ হাজার টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীর নামে মামলা,গ্রেফতার (১) কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের যুবকের মরদেহ উদ্ধার  এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের

শরণখোলায় সাংবাদিক বাবুল দাসের করোনা সনাক্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৩১৫ বার

নইন আবু নাঈম, বাগেরহাটঃ

শরণখোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও শরণখোলা সরকারী অনার্স কলেজের ক্রীড়া শিক্ষক বাবুল দাসের করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে এ উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৩৬ জন ও ১ জনের মৃত্যু হয়েছে।
দৈনিক যুগান্তর ও পূর্বাঞ্চল পত্রিকার শরণখোলা প্রতিনিধি ও শরণখোলা সরকারী কলেজের শিক্ষক বাবুল দাস গত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন। ১৪ জুলাই করোনা পরীক্ষার জন্য তার নমুনা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হলে শনিবার সকালে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ ফরিদা ইয়াসমিন জানান, পর্যন্ত শরণখোলা থেকে পরীক্ষার জন্য ২৪৯ জনের নমুনা পাঠানো হয়েছে এবং ২০৬ জনের রিপোর্ট পাওয়া গেছে। এদের মধ্যে ৩৬ জন করোনা পজেটিভ হলেও উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আবুল কাশেম খলিফা মৃত্যুবরণ করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় সকলকে সচেতন থাকতে হবে। ইতিমধ্যে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্য বিধি মেনে চলার ব্যাপারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১২ জনকে জরিমানা আদায় করা হয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net