1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় হৃদয় নামে কিশোরের আত্মহত্যা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার

শরণখোলায় হৃদয় নামে কিশোরের আত্মহত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৩২৬ বার

নইন আবু নাঈম, বাগেরহাটঃ
পিতার উপর অভিমান করে বাগেরহাটের শরণখোলায় রাজিব ওরফে হৃদয় পহলান (১৬) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সাউথখালী ইউনিয়নের খুঁড়িয়াখালী গ্রামে। নিহত রাজিব ওরফে হৃদয় ওই গ্রামের বেল্লাল পহলানের ছেলে। পুলিশ বৃহস্পতিবার দুপুরে হৃদয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ।
অনুসন্ধানে জানা গেছে, হৃদয় ও তার পিতা বেল্লাল পহলানের ভাড়ার মটর সাইকেল নিয়ে পালাক্রমে যাত্রী পরিবহণ করাই ছিল একমাত্র পেশা। বুধবার সন্ধ্যায় ছেলে রাজিব ওরফে হৃদয় পহলানের যাত্রী নিয়ে যাওয়ার কথা, কিন্তু সে যাত্রী নিয়ে না যাওয়াতে বন্ধুদের সঙ্গে আড্ডারত থাকা অবস্থায় পিতা বেল্লাল পহলান বন্ধুদের সামনে ছেলেকে বকাঝকা করে। এঘটনায় ক্ষোভ ও লজ্জায় রাতে বাড়িতে এসে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এছাড়া গত এক বছর আগে বাবার দ্বিতীয় বিয়ে করা ও এক মাস আগে তার মাকে তালাক দেওয়া একারনেও হৃদয়ের মন বিষন্ন ও উদাসীন ছিল।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় মোটরসাইকেল চালাতে না গিয়ে হৃদয় খুঁড়িয়াখালী বাজারের পাশে নদীর পাড়ে বসে বন্ধুদের সাথে আড্ডারত অবস্থায় তার বকাবকির কারনের ক্ষোভে হয়ত আত্মহত্যা করেছে। এ ছাড়া বছর খানেক আগে রাজিবের বাবার দ্বিতীয় বিয়ে করা এবং মাসখানেক আগে হৃদয়ের মাকে তালাক দেয়। ওরা তিন ভাইবোন সৎমায়ের কাছে থাকত। হৃদয়ের আত্মঘাতী হওয়ার পিছনে এ কারণগুলো স্থানীয়রা ও স্বজনরা আশংকা করছেন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হৃদয় কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। স্থানীয়দের অভিযোগের বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net