1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্বাস্থ্যবিধি মেনে এবার রাউজানে ১৬টি কোরবানীর পশুর হাটে প্রতিদিন চলবে বেচাকেনা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই  খুটাখালীতে শিশু ধর্ষণকারী জলিল ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন কাহারঘোনায় পুরস্কার বিতরণী: মাদকবিরোধী ঐক্য গড়ার আহ্বান বক্তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্টাফ’র মৃত্যুতে কর্মকর্তা কর্মচারীদের শোক প্রকাশ  দর্শকের হৃদয়ে ছোঁয়া দেবে “ম্যাম সাহেবের পাত্র পরীক্ষা” ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার

স্বাস্থ্যবিধি মেনে এবার রাউজানে ১৬টি কোরবানীর পশুর হাটে প্রতিদিন চলবে বেচাকেনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ২৮১ বার

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতিবছর রাউজানের বিভিন্ন স্থানে ৩০টি কোরবানীর পশুর হাট বসতেন এবার আগের বছরের তুলনায় কমিয়ে আনা হয়েছে।এবার রাউজান উপজেলার উত্তর ও দক্ষিণ ১৬টি স্থানে পশুর হাট বসবে।এসব কোরবানীর পশুর হাটে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত সামজিক ও শারিরিক দুরত্ব বজায় রেখে চলবে গরু- ছাগল বেচাকেনা।জানা যায়,২০ জুলাই থেকে এসব কোরবানীর পশুর হাটে বেচাকেনা শুরু হবে।১৬টি পশুর হাটের মধ্যে পৌরসভা এলাকায় সবচেয়ে বড় দু’টি পশুর হাট মিলবে।এরমধ্যে ঐতিহ্যবাহী ফকিরহাট বাজারের পশুর হাট বসবে এবার আদাল ভবনে সামনে।আরেকটি পৌর ৯ নম্বর ওয়ার্ডের চারাবটতল এলাকায়।আর ১৪টি কোরবানীর পশুর হাট বসবে ১৪টি ইউনিয়নের হাট বাজার গুলোতে।রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, এবার আমরা কোরবানীর পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের চাপ কমাতে চাই।পাশাপাশি যাতে সবাই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পড়ে, বয়স্ক ও ছোট ছেলেরা যাতে বাজারে না আসে, সে ব্যাপারে সংশ্লিষ্টদের দিক নিদের্শনা দিয়েছি।এবার আমরা প্রতিদিন পশুর হাট বসার অনুমতি দিয়েছি। যাতে ক্রেতার ভিড় না হয়।তিনি বলেন, কোন সড়কের উপর কোরবানীর পশুর হাট বসানো যাবেনা।এই জন্য রাউজান উপজেলা প্রশাসন সকল প্রকার প্রস্তুতি নিয়েছে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net