1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হালদা খালের মানিকছড়ি অংশে অবৈধ বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে 

হালদা খালের মানিকছড়ি অংশে অবৈধ বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ২৭৯ বার

মো. ইসমাইল হোসেন,মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :- মানিকছড়ি উপজেলাধীন যোগ্যাছোলা ইউনিয়নের অন্তর্গত কালাপানি এলাকার হালদা খালের অংশ থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে মো. জামাল উদ্দিন পাটোয়ারি (৩৫) নামের এক বালু উত্তোলন কারীকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট রিফাত আসমা।

রবিবার ( ১৯ জুলাই) বিকেলে পুলিশের সহযোগীতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট রিফাত আসমা যোগ্যাছোলা ইউনিয়নের কালাপানি এলাকার হালদা খালের অংশ থেকে অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে যান। সেখানে গিয়ে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন চলমান রয়েছে দেখে ঘটনাস্থলেই ড্রেজার মেশিন ও পাইপ বিনষ্ট করেন। পরে বালু উত্তোলনকারী মো. জামাল উদ্দিন পাটোয়ারি’কে ৫০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিট্রেট রিফাত আসমা জানান, দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হিসেবে হালদা খাল রক্ষায় সরকারি ভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় বাস্তবায়ন কমিটি কর্তৃক হালদা নদীকে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

এরপরেও কিছু অবৈধ বালু উত্তোলনকারী হালদা খালের মানিকছড়ির অংশে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে যোগ্যাছোলা ইউনিয়নের কালাপানি এলাকায় গিয়ে অবৈধ বালু উত্তোলনকারী মো. জামাল উদ্দিন পাটোয়ারি’কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। হালদা খাল রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net