ঢাকা   ০১:৫৮:৪৬ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ

অন্ধ কল্যাণ সমিতির ২৮ তম সাধারণ আলোচনা সভা

আমিনুল হক বিশেষ প্রতিনিধি,কুমিল্লা।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৭০৭ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২০১৯-২০ অর্থ বছরের পর ২০২০-২১ অর্থ বছরে
আজ অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লা। নতুন করে তাদের কমিটি ঘোষণা করেন ও নতুন করে বাজেট ঘোষণা করেন। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার রত্ন মাননীয় এমপি মহোদয় আ. ক.ম বাহাউদ্দিন বাহার ও ওনার পরিবার বর্গ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্ধ কল্যাণ সমিতির আজীবন সদস্য ও এমপি মহোদয় এর স্ত্রী মেহেরুননেসা বাহার, এবং উপস্তিত ছিলেন এমপি মহোদয় এর সুযোগ্য কন্যা তাহসিন বাহার যিনি জাগ্রত মানবিকতার সভাপতি ও পরিচালক। অনুষ্ঠানের সাধারণ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন -এডভোকেট আ.হ.ম.তাইফুল আলম করোনা মহামারীর কারণে ও সকল সদস্যদের সম্মতি ক্রমে অন্ধ কল্যাণ সমিতির তিনটি উপকমিটি ১.নিরপেক্ষ কমিটি, ২.কার্যকারী কমিটি ও ৩.অভ্যন্তরীন হিসাব কমিটির সকল সদস্য ও কর্মকর্তা ও কর্মচারীদের অপরিবর্তিত রাখার অনুমতি দেন এমপি মহোদয় ও অন্ধ কল্যাণ সমিতির মুল অডিট কমিটি।

এমপি মহোদয় এর স্ত্রী ওনার বক্তৃতায় বলেনঃ
১৯৯৫ সাল থেকে যাত্রা শুরু করেন এই অন্ধ কল্যাণ সমিতি কিন্তু এই সময়ের ব্যবদ্ধানে তারা নিজেদের প্রশংসনীয় উন্নতি করতে সক্ষমতা অর্জন করেন।এবং ওনার মতে এই ২৮ তম সাধারণ সভার নতুন কমিটির মাধ্যমে তারা আরো উন্নতি করবে কুমিল্লার মানুষের। তারা এত বছর যাবত কাজ করে গেছেন ও ভবিষ্যতে আরো কাজ করবেন। এই করেনা মহামারীতে অন্ধ কল্যাণ সমিতি মানুষের পাশে থাকে তাদের দ্বায়িত্ব পালন করবে এই আসা বেক্ত করে ওনি ওনার বক্তৃতা শেষ করেন।

মাননীয় এমপি মহোদয় বলেনঃ এই অর্থ বছরে সরকার অন্ধ কল্যাণ সমিতিকে ৯কোটি টাকার বাজেট দেন তাদের এই টাকার যথাযোগ্য ব্যবহার নিশ্চিত করতে হবে।এছাড়াও এমপি মহোদয় বিগত বছরের প্রদান করা বাজেটে যথাযথ ব্যবহার নিশ্চিত করা হয়েছে কিনা তা খতিয়ে দেখে তার কাছে রিপোর্টে করার আদেশ দেন কত জন কে বিনা মূল্যে সেবা দেয়া হয়েছে আর মোট কতজন তাদের এই সেবার আওতায় এসেছে সকল হিসাব ওনি চেয়েছেন।

এবং ওনি গভীর শ্রদ্ধার সাথে বলেন এটি শোকের মাস যে মাস আমাদের জন্য কলংক কারণ এই মাসেই স্বপরিবারে নিহত হন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্য। তিনি গভীর শ্রদ্ধা সাথে স্মরণ করেন বীর মুক্তিযোদ্ধাদের ও এই করোনা মহামারীতে মারা যাওয়া সকল মানুষের আত্মার মাগফিরাত কামনা করে ওনি বক্তব্য শেষ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি