1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আবাসিক হোটেলে স্বামীর হাতে স্ত্রী খুন, স্বামী আটক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পটুয়াখালীতে ৩০ বছর পর যে আসন পুনরুদ্ধার করল বিএনপি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা রাঙ্গাবালীতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ছোট মন্ত্রিসভায় যাঁদের নাম সুষ্ঠু ও ঐতিহাসিক নির্বাচন আয়োজন করায় সংশ্লিষ্টদের প্রতি উপদেষ্টা পরিষদে ধন্যবাদ জ্ঞাপন নাকাপায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ টেকনাফে নাফ নদীতে সন্দেহজনক বোটে তল্লাশি, ৫০ হাজার ইয়াবাসহ আটক দুই পাচারকারী চৌদ্দগ্রামে বর্ণিল আয়োজনে “ক্যাফে বাড়ি” রেস্টুরেন্ট’র শুভ উদ্বোধন আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন 

আবাসিক হোটেলে স্বামীর হাতে স্ত্রী খুন, স্বামী আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৬৩৪ বার

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদীর পৌর শহরের আল মামুন আবাসিক হোটেলে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার (২২ আগষ্ট) দুপুর একটার দিকে সদর রোডের আল মামুন হোটেলে এই ঘটনা ঘটে।

পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানিয়েছেন পুলিশ। এ ঘটনায় নিহত রেশমা আক্তারের (২৫) স্বামী সামসুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, দুপুর ১২ টার দিকে বি-বাড়িয়ার নবীনগর উপজেলার রহমান বাড়ির সামসুল হক তার স্ত্রী রেশমাকে নিয়ে সদর রোড এলাকার আল মামুন হোটেলে ওঠেন। দুপুর একটার দিকে রুমের ভেতর থেকে চিৎকার ও ধস্তাধস্তির শব্দ পাওয়া যায়। পরে হোটেলের লোকজন এগিয়ে গেলেও দরজা খোলেননি। অবস্থা বেগতিক দেখে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে হোটেলের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় রেশমাকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় নিহতের স্বামী সামসুল হককে গ্রেপ্তার করে পুলিশ।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিপ্লব কুমার দত্ত জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড হয়েছে। ঘটনাস্থল থেকে স্বামী সামসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net