ঢাকা   ০১:৪৫:৩৪ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

আবুধাবি দূতাবাসে শোক দিবস পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৭৩২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদনঃ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে স্বাধীন বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার (১৫ আগস্ট ) বিকাল সাড়ে পাঁচটায় বাংলাদেশ দূতাবাস আবুধাবি এক শোক সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো আবু জাফর বলেন, দেশের ইতিহাসে নির্যাতিত-নিপীড়িত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মায়ের ভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য ভাষাভিত্তিক বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের বীজ বপন করেছিলেন। সেই বীজ থেকে স্বাধীনতা সংগ্রাম ও আজকের বাংলাদেশ। সেজন্য বঙ্গবন্ধুর জন্মের সঙ্গে বাংলাদেশের জন্মও যুক্ত হয়েছে বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত।

দূতালয় প্রধান মোহাম্মাদ জোবায়েদ হোসেনের পরিচালনায় পবিত্র কোরআন তেলোয়াত, মহামান্য রাষ্টপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রেরিত বাণী পাঠের মধ্যদিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে বাণী পাঠ করেন যথাক্রমে উপ-রাষ্ট্রদূত মুহাম্মদ মিজানুর রহমান ও কাউন্সিলর মুহাম্মদ রিয়াজুল হক। পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন দূতালয় প্রধান মোহাম্মাদ জোবায়েদ হোসেন।

শোক সভায় সংযুক্ত আরব আমিরাত জনতা ব্যাংকের সিইও মুহাম্মদ আমিরুল হাসান, বাংলাদেশ স্কুলের অধ্যক্ষ মীর আনিসুল হাসান, বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তালুকদার ও প্রিয়াঙ্কা শারমিন বক্তব্য রাখেন।এ সময় আরো উপস্থিত ছিলেন দূতাবাসের শ্রম কাউন্সিলর মুহাম্মদ আবদুল আলিম মিয়া সহ সাংবাদিক এবং বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দরা।

কোভিড -১৯ এর বর্তমান পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে, যথাযত স্বাস্থ্য সতর্কতা গ্রহণ করে যথাযথ মর্যাদা রক্ষা করে অনুষ্ঠান পরিচালনা করা হয়। অনুষ্ঠানে জাতীর জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা ও পুষ্পক তপন,জাতীয় পতাকা অর্ধনমিত করন সহ সর্বশেষ বঙ্গবন্ধু ও তার পরিবারের আত্নার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মুনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি