ঢাকা   ০৫:০২:৫৮ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

ঈদ শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রলীগ নেতা সিকদার সুমন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ আগস্ট, ২০২০
  • ৭৬২ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশ বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন সিকদার সুমন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি দেশ ও প্রবাসে অবস্থানরত সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আল্লাহর প্রতি অকৃত্রিম ভালোবাসা ও ত্যাগের আদর্শ আমাদের ব্যক্তি সমাজ জীবনে প্রতিফলিত হলেই পারস্পরিক হিংসা-বিদ্বেষ কমে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে।

কোরবানীর মর্ম অনুধাবন করে সমাজে শান্তি, সৌহার্দ্য ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগ স্বীকারের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। ত্যাগের মনোভাবকে প্রসারিত করতে হবে আমাদের কর্ম ও চিন্তায়। ইসলাম ধর্মের মূল বাণী হচ্ছে মানব কল্যাণ। তাই ধর্মের অপব্যাখ্যা করে বা প্রলোভন দেখিয়ে স্বার্থান্বেষী মহল যাতে সমাজে বিশৃংঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদ-উল-আযহা মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.)কে কোরবানি করতে উদ্যোগী হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, আনুগত্য ও আত্মত্যাগের যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন তা অতুলনীয়।

ইসলাম ধর্মাবলম্বী ভাইবোনদের ঘরে ঘরে ত্যাগ ও আনন্দের বার্তা বয়ে নিয়ে পবিত্র ঈদ-উল-আযহা আমাদের মাঝে সমাগত হয়। ঈদ-উল-আযহা আমাদের নতুন আশার আলো দেখায়, ক্বোরবানীর ত্যাগ ও শিক্ষা যেন ফলপ্রসূ হয় সারা বছর জুড়ে। কোরবানী আমাদেরকে ত্যাগের মন্ত্রে বলিয়ান হয়ে হিংসা-বিদ্ধেষ, অহংকারকে কোরবানী দিয়ে ধৈর্য ধারণ, মানুষের প্রতি সহানুভূতিশীল ও সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার শিক্ষা দেয়।

তিনি আরো বলেন, বিশ্বব্যাপী প্রাণঘাতি করোনা ভাইরাস (কোভিড-১৯)’র ভয়াবহ সংক্রমণে মানুষ যখন দিশেহারা ঠিক সেই মুহূর্তে পবিত্র ঈদ-উল-আযহা আমাদের দ্বারে সমাগত। তাই সামাজিক দুরত্ব বজায় রেখে সরকারের প্রতিটি আদেশ নিষেধ মেনেই আমরা সকলেই এবারের পবিত্র ঈদু-উল-আযহা উদযাপন করবো।

বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় এবারের ঈদের আনন্দ অন্য সব সময়ের চেয়ে ভিন্নতর। তিনি আশা প্রকাশ করে বলেন, খুব শীঘ্রই বিশ্ববাসী এ মহামারী থেকে মুক্তি পাবে ইনশাল্লাহ।

মুসলমানদের অন্যতম আনন্দ দিবস উপলক্ষে সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা “ঈদ মোবারক”।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি