1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনায় মারা গেলেন আরও এক পুলিশ সদস্য - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম

করোনায় মারা গেলেন আরও এক পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক | মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার |

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৬৬৩ বার

করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে মারা গেছেন আরও এক পুলিশ সদস্য। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে যুক্ত হওয়া সর্বশেষ এই পুলিশ সদস্য হলেন- কনস্টেবল দেওয়ান মো. নূরে আলম সিদ্দিকী (৪৬)।

তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-মতিঝিল বিভাগে কর্মরত ছিলেন।

আজ রোববার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মারা যান তিনি।

নূরে আলমের গ্রামের বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর থানার কেশবপুর গ্রামে। তিনি স্ত্রী ও এক পুত্রসন্তান রেখে গেলেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন জানান, তিনি কর্মজীবনে অত্যন্ত সাহসী, বিনয়ী ও সদালাপী হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। তার এই অকাল প্রয়াণ বাংলাদেশ পুলিশ এবং তার পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি।

পুলিশের ব্যবস্থাপনায় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী তার দাফন সম্পন্ন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net