ঢাকা   ০৭:০০:২৭ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পানিতে নিখোঁজের দুই দিন পর শিক্ষার্থীর লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৭৫৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়ার দুই দিন পর মোহাম্মদ আল ফাহাদ (১১) নামের এক স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৭টার দিকে ব্রহ্মপুত্র নদের পাঠানবাড়ি ঘাট থেকে ভাসমান অবস্থায় ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়।

নিহত ফাহাদ উপজেলার বাহাদিয়া মুন্সিবাড়ি গ্রামের দ্বীন ইসলামের ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে কেজি-৪ এ পড়াশোনা করতো।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (৯ আগস্ট) বিকেলে ফাহাদসহ আরো পাঁচজন বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে ডিঙি নৌকা দিয়ে ঘুরতে যায়। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে অন্য পাঁচজন সাঁতরে নদের পাড়ে উঠতে পারলেও নদে ডুবে নিখোঁজ হয় ফাহাদ।

ঘটনার পর থেকে স্থানীয় লোকজন বিরামহীনভাবে ফাহাদের খোঁজ করতে থাকে।

এক পর্যায়ে মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৭টার দিকে পাঠানবাড়ি ঘাটে ড্রেজার মেশিনের ভাসমান পাইপের পাশে ভাসমান অবস্থায় ফাহাদের মরদেহ পাওয়া যায়।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা লিপিবদ্ধ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি