1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধবায় নার্সকে বখশিশ দিতে দেরি হওয়ায় অক্সিজেন খুলে দেওয়ায় শিশুর মৃত্যু, তদন্ত কমিটি গঠন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা 

গাইবান্ধবায় নার্সকে বখশিশ দিতে দেরি হওয়ায় অক্সিজেন খুলে দেওয়ায় শিশুর মৃত্যু, তদন্ত কমিটি গঠন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৭০৮ বার

অানোয়ার হোসেন শামীম,
গাইবান্ধা প্রতিনিধি: বখশিশের টাকা দিতে বিলম্ব হওয়ায় শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া আব্দুর রহমান নামে ৩০ দিন বয়সী এক শিশুর অক্সিজেন মাস্ক খুলে দেয়ার অভিযোগ উঠেছে কর্তব্যরত নার্স রিমা আকতারের বিরুদ্ধে।
অক্সিজেন মাস্ক খুলে ফেলার কয়েক মিনিট পরেই শিশুটি মারা গেছে।আব্দুর রহমান গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে। গতকাল শনিবার (৮ আগস্ট) বিকেলে গাইবান্ধা জেলা হাসপাতালে এ ঘটনা ঘটে।
স্বজনরা জানান, শ্বাসকষ্টসহ নানা উপসর্গ নিয়ে গতকাল শনিবার দুপুরে সদর হাসপাতালে ভর্তি করা হয় শিশু আব্দুর রহমানকে। ভর্তি করার পর পরই অক্সিজেন মাস্ক পরিয়ে দেন কর্তব্যরত নার্স রিমা আকতার। কিছুক্ষণ পর রিমা আকতার শিশুটির স্বজনদের কাছে অক্সিজেন বাবদ বখশিশ দাবি করেন। বখশিশের টাকা আনতে বিলম্ব হওয়ায় তিনি অক্সিজেন মাস্কটি খুলে ফেলেন। এর কিছুক্ষণের মধ্যেই মারা যায় শিশুটি।
গাইবান্ধা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফারুক হোসেন জানান, অক্সিজেন দেয়ার জন্য কাউকে বখশিশ দেয়ার কোনো ঘটনা ঘটেনি। তবে রোগীর স্বজনরা বখশিশের জন্য অক্সিজেন মাস্ক খুলে নেয়ার বিষয়ে অভিযোগ করেছেন
। অভিযোগের পেক্ষিতে অাজ সোমবার এ ব্যাপারে তিন জনকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে শিশু বিশেষজ্ঞ ডা.খায়রুন্নাহারকে প্রধান করে অনাবাসিক চিকিৎসক ডা. হারুনর রশিদ ও মেডিকেল অফিসার ডা. সুমন কুমারকে সদস্য করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net