ঢাকা   ০৪:০৬:৩৬ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

চসিকের দায়িত্ব পেলেন মহিউদ্দিনের ঘনিষ্ঠ সহচর খোরশেদ আলম সুজন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ৭৭৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আশিক এলাহী,রাঙ্গুনিয়া,চট্টগ্রামঃ
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজনকে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

মঙ্গলবার ( ৪ আগস্ট) দুপুরে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এক ব্রিফিংয়ে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

খোরশেদ আলম সুজন ছাত্রজীবনেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পরে সভাপতি হিসেব দায়িত্ব পালন করেন। পরে চবি থেকে সমাজতত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরি সায়েন্সে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালে ১৯৮৬ সালে জাতীয় ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন।

সেই থেকে প্রায় ৫০ বছরের বর্ণিল রাজনীতিক ক্যারিয়ারে অনেকবার সংসদ সদস্য পদে মনোনয়ন লাভের সুযোগ আসলেও তা বারবারই হাতছাড়া হয়েছে তাঁর। কিন্তু রাজনীতির মাঠে সজ্জন পরিছন্ন পোড় খাওয়া এই নেতা জীবনের শেষ বেলায় এসে তাঁর প্রাপ্য মূল্যায়ন পেলেন।

চসিক প্রসাশক মনোনীত হওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় খোরশেদ আলম সুজন জানান, আমি খুবই আনন্দিত। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি।

তিনি বলেন, চট্টগ্রামের উন্নয়নে মহিউদ্দিন চৌধুরীর পথধরে এগিয়ে যাব।
মহিউদ্দিন চৌধুরীর যে স্বপ্ন ছিলো চট্টগ্রাম শহর ঘিরে সেটা বাস্তবায়নে চেষ্টা করব।

গত ২৯ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা প্রকোপের কারণে নির্বাচন কমিশন (ইসি) তা স্থগিত ঘোষণা করে। আগামীকাল ৫ আগস্ট শেষ হতে যাচ্ছে চসিকের বর্তমান মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরের মেয়াদকাল। এবারের নির্বাচনে নাছিরের জায়গায় দলীয় মনোনয়ন পেয়ে লড়তে যাচ্ছেন নগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি