1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ছাত্রনেতা থেকে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান: শফিকুল ইসলাম - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

ছাত্রনেতা থেকে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান: শফিকুল ইসলাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ আগস্ট, ২০২০
  • ৭০২ বার

প্রতিনিধি,রাঙ্গুনিয়া,চট্টগ্রামঃ
রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত হয়েছেন পরিষদের শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম রাঙ্গুনিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান এই বিষয়টা নিশ্চিত করেছেন।
ইউএনও মাসুদুর রহমান বলেন, ‘গত ২৩ জুলাই রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মারা গেলে গঠনতন্ত্র অনুযায়ী শফিকুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। নতুন চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যন্ত এই দায়িত্ব অব্যাহত থাকবেন বলে জানান তিনি।

গত ২৭ জুলাই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পরিষদের (কার্যক্রম বাস্তবায়ন) বিধিমালা, ২০১০ এর বিধি ১৫ অনুযায়ী শফিকুল ইসলামকে উপজেলা পরিষদ চেয়ারম্যানের আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে।

শফিকুল ইসলাম ছাত্রনেতা থেকে বর্তমানে তিনি কেন্দ্রিয় কৃষক লীগের সদস্য, চট্টগ্রাম উত্তরজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন। এছাড়া চট্টগ্রাম নার্সারী এসোসিয়েশন মালিক সমিতির সভাপতিসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি।

এদিকে শফিকুল ইসলাম ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে তাকে অভিনন্দন জানিয়েছেন।

এক বিবৃতিতে শফিকুল ইসলাম বলেন, প্রয়াত খলিলুর রহমান চৌধুরী’র দেখানো পথে ও উনার আদর্শকে ধারণ করেই তার উপর অর্পিত দায়িত্ব পালন করে যাবেন। এছাড়া রাঙ্গুনিয়ার সাংসদ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের হাত ধরে রাঙ্গুনিয়ায় চলমান উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে তার যাবতীয় নির্দেশনা মেনে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করে যাবেন বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net