ঢাকা   ১২:১১:৪১ এএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত নকলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপের আলোচনা মাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার পাওনা টাকা ফেরত চাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও হুমকি পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

দর্শনার্থীদের বিনোদন স্পট বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোড, বেপরোয়া টিকটক তারকারা : দূর্ঘটনার আশঙ্কা

বশির আলমামুন:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ৭১৪ বার
  • ৭ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

একদিকে দালান কোঠোর ভীড় অন্যদিকে গাছগাছালিতে ভরপর পাহাড় বেষ্টিত সাগর কুলের ব্যস্ততম শহর বন্দর নগরী চট্টগ্রাম। আবার পাহাড়, সাগর, বন্দর আর এতিহাসিক নির্দেশনায় ভরপর চট্টগ্রাম শহরটি এখন পর্যটন কেন্দ্রিক আবাস ভুমিতে পরিণত হয়েছে। তার উপর সেখানে আবার বাড়তি মাত্রা যোগ হয়েছে সম্প্রতি চালু হওয়া বায়েজিদ ফৌজদারহাট লিংক রোড সড়কটি। নগরীর বায়েজিদ এলাকার সবুজবনে আচ্ছাদিত দৃষ্টি নন্দন পাহাড়ের বুক চিরে নির্মান করা হয়েছে সড়কটি। সম্প্রতি বায়জিদ-লিংক রোডটি চলাচলের জন্য উন্মুক্ত করার পর থেকে এটি পরিণত হয়েছে বিনোদন কেন্দ্রে। সড়কের দুপাশে খাড়া পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য দেখতে নগরীর বিভিন্ন এলাকার ভ্রমন প্রিয় মানুষ প্রতিদিন ভীড় করছেন এ সড়কে। মুলত ঢাকার সাথে চট্টগ্রাম শহরের দুরত্ব কমানোর জন্য চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ এ সড়কটি নির্মান করেছেন। দুরপাল্লার গাড়িগলেকে চট্টগ্রাম শহরের ভেতরই যানজটে আটকা পড়ে ঘন্টার পর ঘন্টা পার করতে হয়। এ অবস্থা থেকে পরিত্রান পেতে বিকল্প হিসেবে বায়েজিদ-লিংক রোড় অগ্রণী ভুমিকা পালন করবে। অল্প সময়ে শহরের গাড়ি এ সড়ক দিয়ে ফৌজদারহাট হয়ে লিংক রোডে চলে যেতে পারবে। আবার লিংক রোডের সব গাড়ি দ্রুত শহরে প্রবেশ করতে পারবে। তবে দেখাগেছে এ সড়ক খুলে দেয়ার পর থেকে বাড়টি একটি আনন্দের মাত্রা যোগ হয়েছে। সেটি হল সড়কটি এখন ভ্রমন পিপাসুদের বিনোদন স্পট হিসেবে ব্যবহার হচ্ছে। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী নারী-পুরুষরা এখন বেড়ানোর জন্য ছুঠে আসছে এ সড়কে। কেউ স্ব-পরিবারে প্রাইভেট গাড়ি, আবার কেউ মটরসাইকেল, সিএনজি নিয়ে যে যেমনি পারে সড়কের সৌন্দর্য্য অবলোকন করতে আসছে প্রতিদিন। কিন্তু আনন্দ উপভোগ করতে আসলে কি হবে। দর্শনার্থীদের বেপরোয়া চলাফেরায় যে কোন মূহুর্তে ঘটে যেতে পারে বড় দূর্ঘটনা।

দেখাগেছে অল্প বয়সী ছেলে-মেয়েরা হৈ-হুল্লোড় করে এ রাস্তায় শুয়ে বসে বানাচ্ছে টিকটিক ভিডিও। কেউ বা করছে ফটোগ্রাফি। এ যেন এক সিনেমা পাড়ার দৃশ্য। আবার গাড়িগুলো পার্কিং করা হচ্ছে রাস্তা ঘেঁষে। এতে করে সাধারণ যান চলাচলে ব্যাঘাত ঘটছে। সড়কে চলছে বাস ট্রাক সহ ভারি যানবাহন। যেকোন মুহুর্তে যে কেউ এ সকল ভারি যানবাহনের চাকায় পিষ্ট হতে পারে। ভ্রুক্ষেপহীনভাবে বিভিন্ন ভঙ্গিমাতে তারা তাদের ভিডিও বানানোর কাজ করে চলেছে। তরুণ বাইকাররা বেপরোয়া গতিতে মোটরবাইক নিয়ে ছুটাছুটি করছে। বাইকগুলো চলছে সাপের মত করে, কখনও বামে আবার কাখনও ডানে। নির্মাণাধীন রাস্তার পাশে পড়ে থাকা ছোট ছোট নুড়ি পাথর ও বালিতে যেকোন মুহুর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা। এমন বিপদজনক রাস্তায় বেড়াতে আসছেন অনেকে পরিবার নিয়ে। রাস্তার পাশে রাখা হয়েছে সারিসারি গাড়ি, যা বড় যানবাহনের চলাচলে বাধা হয়ে দাঁড়িয়েছে।

বিনোদন কেন্দ্রে ঘুরতে আসা ছেলে-মেয়েদের বেপরোয়া আচরণে ক্ষিপ্ত হয়ে স্থানীয় যুবক মীর সাব্বির বলেন, টিকটিক করতে আসা ছেলে-মেয়েদের অঙ্গ-ভঙ্গিমা খুব অশ্লিল। আমাদের ছোট ভাই বোনেরা তাদের এসব অঙ্গ-ভঙ্গিমাগুলো দেখে ঘরে চর্চা করছে। মাঝে মাঝে আমাদের ফসলি জমিতে ও টিকটক করতে নেমে পড়ে। যার কারণে নষ্ট হচ্ছে ফসল। রাস্তায় মাঝে মাঝে গাড়ি থেমে থাকে শুটিংয়ের জন্য। তাদের এমন বেপরোয়া চলাফেরায় যে কোন মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা।
ওই সড়কে চলাচলকারী পণ্যবাহী ট্রাক ড্রাইভার সাইফুল বলেন, সপ্তাহে ২ থেকে ৩ বার এ রাস্তা দিয়ে যাতায়াত করি। কিন্তু সবসময় মানুষের ভীড়ের কারণে গাড়ি চালাতে কষ্ট হয়ে যায়। ছেলে-মেয়েরা তো রাস্তায় গড়াগড়ি করে মোবাইলে কি যেন করে, তাদের জন্য বেশি ভয় হয়। গাড়ির গতি বেশি থাকলে গাড়ি দাঁড় করিয়ে গালিগালাজ করে। শিক্ষিত ঘরের ছেলে-মেয়েদের থেকে এমন ব্যবহার আসা করা যায় না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি