1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীতে ছুরিকাঘাতে নিহত ১, আটক ১ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পটুয়াখালীতে ৩০ বছর পর যে আসন পুনরুদ্ধার করল বিএনপি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা রাঙ্গাবালীতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ছোট মন্ত্রিসভায় যাঁদের নাম সুষ্ঠু ও ঐতিহাসিক নির্বাচন আয়োজন করায় সংশ্লিষ্টদের প্রতি উপদেষ্টা পরিষদে ধন্যবাদ জ্ঞাপন নাকাপায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ টেকনাফে নাফ নদীতে সন্দেহজনক বোটে তল্লাশি, ৫০ হাজার ইয়াবাসহ আটক দুই পাচারকারী চৌদ্দগ্রামে বর্ণিল আয়োজনে “ক্যাফে বাড়ি” রেস্টুরেন্ট’র শুভ উদ্বোধন আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন 

নরসিংদীতে ছুরিকাঘাতে নিহত ১, আটক ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৬৩৭ বার

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদীতে পূর্ব শত্রুতা ও কোন্দলের জের ধরে অপু দাস নামের এক ব্যক্তিকে দিনদুপুরে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগষ্ট) দুপুর আনুমানিক একটার দিকে নরসিংদী সদর উপজেলার হাজীপুর স্টিল ব্রিজের সামনে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত অপু দাস (৩৫) হাজীপুর এলাকার স্বর্গীয় অনিল দাসের ছেলে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসাপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।

নরসিংদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।

এ ব্যাপারে নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক রুপণ কুমার সরকার জানিয়েছেন, এই হত্যাকান্ডের ঘটনায় তাৎক্ষণিক তদন্তে নেমেছে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট। ঘটনার সাথে জড়িত থাকতে পারে এমন একজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net