1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি আইইবি’র - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ

বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি আইইবি’র

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ৭০৫ বার

বিশেষ প্রতিবেদক | মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)।

শুক্রবার (১৪ আগস্ট) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আইইবি সদর দফতর এবং ঢাকা কেন্দ্রের যৌথ উদ্যোগে আইইবি’র সেমিনার কক্ষে এক আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে বক্তারা এই দাবি জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- আইইবি’র প্রেসিডেন্ট এবং আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আইইবি’র ভাইস-প্রেসিডেন্ট প্রকৌশলী নুরুজ্জামান, প্রকৌশলী এসএম মনজুরুল হক মঞ্জু, ড. এম এম সিদ্দিক, সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, আইইবি’র ঢাকা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী শাহাদাৎ হোসেন শিবলু প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের পেছনে যে মাস্টারমাইন্ডরা রয়েছেন তাদের বের করে শাস্তির আওতায় আনতে হবে। বঙ্গবন্ধুর বাকি খুনি যারা বিদেশে পালিয়ে আছেন তাদের দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকর কারতে হবে। জাতির পিতার এই জন্মশতবার্ষিকীতে বাকি খুনিদের ফাঁসির রায় কার্যকর করা যায়, তাহলে জাতির জনকসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদের আত্মা শান্তি পাবে।

বক্তারা আরও বলেন, আগস্ট মাস এলেই ষড়যন্ত্রকারীরা জেগে ওঠে। সরকারের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে। এই মহামারি করোনাভাইরাসের মধ্যেও ষড়যন্ত্র থেমে নেই। আমাদের প্রকৌশলী সমাজ জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে আছেন। কোনো ষড়যন্ত্রই যেন সফল হতে না পারে সে জন্য দেশের প্রকৌশলী সমাজ বঙ্গবন্ধু কন্যার পাশে আছে, থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net