1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার কিশলয় বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  সাতকানিয়ায় এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

বাগেরহাটে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ আগস্ট, ২০২০
  • ৬৮০ বার

নইন আবু নাঈম, বাগেরহাটঃ
বাগেরহাটের ফকিরহাট উপজেলার খাজুরা এলাকায় যাত্রীবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার দুপুর ১ টায় খুলনা-মোংলা মহাসড়কের খাজুরা এলাকায় এই দূর্ঘটনা ঘটে। এঘটনায় পুলিশ বাস চালককে গ্রেপ্তার করেছে। দূর্ঘটনার পর খুলনা-মোংলা মহাসড়কে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বাগেরহাটের সুপার পংকজ চন্দ্র রায় ঘটনাস্থলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতরা হলেন, বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী গ্রামের আবুল হাসানের ছেলে রুহুল আমিন (২৮) ও চিতলমারী উপজেলার চৌদ্দহাজারী গ্রামের মুজিবর (২৯)।
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, খুলনা থেকে বাগেরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌছলে বিপরীত দিক আসা অপর একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। বাসটির চালককে গ্রেপ্তার করা হয়েছে। দূর্ঘটনার পর খুলনা-মোংলা মহাসড়কে কিছু সময়ে জন্য যানজটের সৃষ্টি হয়। পরে অতিরিক্ত পুলিশ দিয়ে যানজট দূর করা হয়েছে। এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে। এই মোটরসাইকেল আরোহীরা বাগেরহাট থেকে খুলনায় যাচ্ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net