ঢাকা   ০৩:০৮:২৭ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৬৮৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাহমুদুল হাসান, পটুয়াখালীঃ

টানা কয়েক দিনের বৃষ্টি ও জোয়ারের পানিতে পটুয়াখালী জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রাস্তাঘাট ডুবে যাওয়ায় এসব গ্রামের মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছেন। এদিকে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে পানির চাপ বেড়ে যাওয়ায় কলাপাড়া,গলাচিপা, রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নে বেড়িবাঁধ না থাকায় । অনেকের বসতঘরে পাণি উঠেছে অধিকাংশ পরিবারের চুলায় রান্নার কাজ বন্ধ হয়ে গেছে।
মাছের ঘের ও ফসলি জমি তলিয়ে গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে,কলাপাড়া উপজেলার বালিয়াতলী খেয়াঘাট জোয়ারের পানিতে তলিয়ে গেছে। সাভাবিক জোয়ারের চেয়ে দুই-তিন ফুট পানি বেশি হওয়ার কারনে গাড়ি নিয়ে যাতায়াত করা কষ্টকর হয়ে পরেছে।

ভাবলাতলার এক মোটরসাইকেল চালক বলেন,আমাদের পটুয়াখালী, বরিশাল যেতে হয় এই খেয়া পাড় হয়ে তাই সাভাবিক জোয়ারের চেয়ে পাণি বেশি হওয়ার কারনে ভিজা পুরা অভস্তায় যাত্রী পারাপার করতে হয়।

ডাবলুগঞ্জ ইউনিয়নের ভেরিবাদের বাহিরে যে সমস্ত বাড়ি ঘর আছে তাদের ঘরের ভিতরে জোয়ারের পানিতে তলিয়ে গেছে তারা এখন মানবেতর জীবন যাপন করছে।

মনসাতলি গ্রামের নাম প্রকাশ না করা গৃহবধূ জানান, বাড়িঘর প্লাবিত হওয়ায় সন্তানদের নিয়ে অনেক কষ্ট করে জীবনযাপন করতেছি। তিনি আরো জানান, বৃষ্টি আর জোয়ারের পানিতে তলিয়ে গেছে তাদের মাছের ঘের। একইসঙ্গে গবাদিপশুর খাবার নিয়ে তারা বিপাকে পড়েছেন।

কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, টানা বর্ষণ ও আমবস্যায় স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে কোনো বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে পানি প্রবেশ করেনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি