1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভাবগম্ভির্যের সাথে হাটহাজারীতে জাতীয় শোক দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

ভাবগম্ভির্যের সাথে হাটহাজারীতে জাতীয় শোক দিবস পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৭৮২ বার

কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস হাটহাজারীতে ভাবগম্বির্যের সাথে পালিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় কালো ব্যাজ ধারন করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন হাটহাজারী থেকে নির্বাচিত সাংসদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। তারপর উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন এবং মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগমের নেতৃত্বে উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিষদ শ্রদ্ধা নিবেদন করে।

পর্যায়ক্রমে হাটহাজারী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম, হাটহাজারী মডেল থানা ওসি মাসুদুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, হাটহাজারী পৌরসভা, সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমানের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

পরে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমীনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) হাটহাজারী উপজেলা’ মো. শরীফ উল্যাহ এর সঞ্চালনায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।
এতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net