1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় মামা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মাগুরায় মামা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ সাইফুল্লাহ ঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ২৬০ বার

মাগুরার মহম্মদপুর উপজেলার ধোয়াইল গ্রামে মামা বাড়ীতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মারুফা (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
৩০ আগষ্ট রবিবার দুপুর ১টার দিকে পুকুরে গোসল করতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে।

মারুফা মাগুরা সদর উপজেলার গোয়ালখালী গ্রামের আরিফুল ইসলামের মেয়ে ও মাগুরা সদর উপজেলার শ্রীকুন্ঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী।

মৃত মারুফার মা আকলিমা খাতুন জানান, গত কয়েকদিন আগে মামা বাড়িতে বেড়াতে আসে। আজ রবিবার দুপুরে বাড়ির অন্যান্য বাচ্চাদের সাথে পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যেয়ে মারুফা পুকুরে পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মারুফা মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ তারক বিশ্বাস পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net