ঢাকা   ০১:৫১:২৬ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

মানিকছড়িতে জাতীয় শোক দিবসে প্রধানমন্ত্রীর উপহার নির্মিত গৃহের চাবি হস্তান্তর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৭৩৯ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ- মানিকছড়িতে যথাযথ মর্যাদায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন নানা কর্মসূচীর আয়োজন করেছেন।

শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টায় পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন।

প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল মান্নান’র সঞ্চালনায় অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোকাবহ ঘটনার তাৎপর্য্য তুলে ধরেন বক্তারা।

দিবসের অনুষ্ঠানমালা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে ক্ষুদ্র নৃ-গোষ্টি বারো পরিবারের জন্য আবাসন/গৃহ নিমার্ণ প্রকল্পে উপজেলার বারো পরিবারের মাঝে নির্মিত গৃহের চাবি হস্তান্তর করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী ভূমিহীন পরিবারে ক্ষুদ্র নৃ-গোষ্টির জন্য আশ্রয়ণ প্রকল্প-২ বাস্তবায়নের অংশ হিসেবে মানিকছড়ি উপজেলার চার ইউনিয়নে বারোটি ক্ষুদ্র নৃ-গোষ্টি দরিদ্র পরিবারে গড়ে ৫ লক্ষ ৫৩ হাজার ৯২ টাকা ব্যয়ে মান সম্মত ও আধুনিক ডিজাইনে বাসগৃহ নির্মিত হয়। ফলে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে উপজেলার সুবিধাভোগী ১২ পরিবারকে নির্মিত গৃহের চাবি হস্তান্তর করা হয়।

এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা, অফিসার ইনচার্জ আমির হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শফিউল আলম চৌধুরী, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, মো. আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামাল উদ্দীন প্রমূখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে তিনটহরী ইউনিয়নের মংরে মারমার হাতে বাসগৃহের চাবি আনুষ্ঠানিক ভাবে তুলে দেন অতিথিরা।

প্রধানমন্ত্রীর উপহান বাসগৃহের চাবি পেয়ে আবেগ আপ্লুত হয়ে মংরে মারমা বলেন, স্বপ্নেও ভাবিনি জীবনে কোন দিন পাঁকা ভবনে থাকতে পারব। যা ছিল স্বপ্ন আজ তা বাস্তবে পূরণ হলো
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে। আমরা মনপ্রাণ খুলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য আর্শিবাদ করি এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি