1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মান্দায় যুবদলের সাথে সাবেক এমপি সামসুল আলমের শুভেচ্ছা বিনিময় - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

মান্দায় যুবদলের সাথে সাবেক এমপি সামসুল আলমের শুভেচ্ছা বিনিময়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ৭০৯ বার

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দা উপজেলা জাতীয়তাবাদী যুবদলের নেতৃবৃন্দের সাথে সাবেক এমপি সামসুল আলম প্রামানিকের শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় মান্দা উপজেলার দেলুয়াবাড়ীস্থ সামসুল আলম প্রামানিকের বাসভবনে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সাবেক সাংসদ সামসুল আলম প্রামানিক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ ইকরামুল বারী টিপু, সাবেক সহ-সভাপতি মনোজিৎ কুমার সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক ও প্রসাদপুর ইউনিয়নের চেয়ারম্যান বেলাল হোসেন খান, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক গোলাম সরোয়ার স্বপন, যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান নান্টু।

অন্যান্যের মধ্যে সাবেক যুগ্ম সম্পাদক এনামুল হক, আব্দুল মালেক, ওবায়দুল হক, দুলাল হোসেনসহ ১৪টি ইউনিয়ন থেকে আগত শতাধিক যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সামসুল আলম প্রামানিক বলেন, মান্দা উপজেলা যুবদলের এই আহ্বায়ক কমিটি একটি পকেট কমিটি। টাকার বিনিময়ে অবৈধ ভাবে এই কমিটি তৈরি করা হয়েছে।

তিনি বলেন যুবদল নেতৃবৃন্দও অবৈধ কমিটি প্রত্যাখ্যান করে অবিলম্বে তা বাতিল করে যোগ্য,ত্যাগি, রাজপথের সাহসী যুবনেতাদের নিয়ে কমিটি পুনঃগঠনের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net